তমলুক ঘাটাল সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলা

এই ব্যাঙ্কের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এই ব্যাঙ্কের প্রায় ২৭ টি শাখা আছে। আগামী ২ আগস্ট এই নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তমলুক ঘাটাল সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্কের (CO OPERATIVE BANK) বিরুদ্ধে উঠল নিয়োগ দুর্নীতি (RECRUITMENT SCAM) মামলা। অভিযোগ তোলা হয়েছে, ১৩৪ জনের বেআইনি নিয়োগ হয়েছে। এই অভিযোগেই মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, দীর্ঘ বছর বিন্দুমাত্র নিয়ম মানা হয়নি। একসময়ের অধিকারী এলাকার এই ব্যাঙ্কের ঘনিষ্ঠ ছিলেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এই ব্যাঙ্কের প্রায় ২৭ টি শাখা আছে।

উল্লখ্য, নিয়ম অনুযায়ী কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে নিয়োগ করতে হবে সেন্ট্রাল কো- অপারেটিভ কমিশনের মাধ্যমে। আইনে এমনটাই বলা রয়েছে। ২০০৬ সালের পর থেকে কার্যকর করা হয়েছে এই নিয়ম। তবে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্ক সেই নিয়ম মানেনি বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলেই মামলা দায়ের করা হয়েছে আদালতে। আগামী ২ আগস্ট এই নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি। মামলা দায়ের করা হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। মামলা করেছেন বিজেপি নেতা আশিস মণ্ডল।  মঙ্গলবার এই ব্যাঙ্কের চেয়ারম্যান এবং সেক্রেটারিকে পার্টি করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, নিয়ম বহির্ভূত বাহবে ১৩৪ জনকে নিয়োগ করা হয়েছে। 

অন্যদিকে, ২০১৪ সালের প্রাইমারি টেটে দুর্নীতি হয়েছে, এমনটাই দাবি বিজেপির। ওই বছরের প্রাইমারি টেট নিয়োগ প্রক্রিয়ায় দুর্ণীতি হয়েছে দাবি করে আদালতে মামলা করে বিজেপি। বিজেপির পক্ষে মামলা করেছিলেন বিজেপি নেতা তাপস ঘোষ। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই শুনানিতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, বিজেপির দায়ের করা জনস্বার্থ মামলার কোনও গ্রহণযোগ্যতাই নেই। তিনি বলেন, নিয়োগের গোটা প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে তাঁরা দীর্ঘদিন চাকরি করছেন। তাই এতদিন পর মামলা দায়ের করা যায় না, এমনই দাবি অ্যাডভোকেট জেনারেলের। তাঁর প্রশ্ন, দীর্ঘ ৮ বছর পর কী করে মামলা করা যেতে পারে?  মামলাকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়াতে বড়সড় দুর্নীতি হয়েছে। অভিযোগ, ২০১৪ সালের  টেটের ভিত্তিতে ধাপে ধাপে নিয়োগ হয়েছে। নিয়োগ হয়েছে ৬ দফায়। গত এপ্রিলে ৭৩৮ জনের নিয়োগ হয়েছে। কিন্তু এখনও গোটা প্রক্রিয়ার কোনও নিয়োগ তালিকাই প্রকাশ করা হয়নি। আরও অভিযোগ, কেউ কেউ পাশ না করেও চাকরি করছেন বলে।  মামলাকারীদের দাবি, গত এপ্রিলেও চাকরি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের তরফে বলা হয়, ওই নিয়োগ সম্পূর্ণ অন্য। রাজ্যের পক্ষ থেকে এই মামলা খারিজেরও আবেদন জানানো হয়। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের