রেজিনগরে প্রার্থী বদলের দাবিতে ধুন্ধুমার কাণ্ড, তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,রেজিনগর:রেজিনগরে প্রার্থী বদলের দাবিতে ধুন্ধুমার।বহরমপুরে জেলা কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ আছড়ে পড়ল গেরুয়া শিবিরের অন্দরে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা(Rejinagar Assembly) কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বাপন ঘোষের নাম ঘোষণা হতেই জেলা জুড়ে শুরু হয়েছে সংঘাত। প্রার্থী পছন্দ না হওয়ায় শনিবার বহরমপুরের কারবালা এলাকার বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন রেজিনগরের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।​বিক্ষোভকারী কর্মীদের অভিযোগের তীর সরাসরি বিজেপির জেলা সভাপতি মলয় মহাজনের(Malay Mahajan) দিকে। তাঁদের দাবি, বাপন ঘোষকে দলের কোনও কর্মসূচিতে আগে কখনও দেখা যায়নি।

অথচ, ‘অজ্ঞাত কারণে’ এবং ‘অর্থের বিনিময়ে’ তাঁকে প্রার্থী করা হয়েছে। এদিন কারবালা এলাকার ওই বেসরকারি অনুষ্ঠান বাড়িতে তৈরি হওয়া নির্বাচনী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। তাঁদের সাফ কথা, “যিনি দলের লড়াই-আন্দোলনে থাকেন না, তাঁকে আমরা মেনে নেব না।”​বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি— অবিলম্বে রেজিনগরে প্রার্থী বদল করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন তাঁরা।

শুধু মুর্শিদাবাদ জেলার রেজিনগর নয়, অন্যান্য জেলাতেও প্রার্থী পছন্দ না হওয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী – সমর্থকরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেখানো হচ্ছে। কোথাও কোথাও বিজেপি সদর কার্যালয়ে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। মতুয়া সম্প্রদায়ের লোকজনও প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভে সামিল হয়েছেন। সল্টলেকে বিজেপির কার্যালয়ের বাইরেও দফায় দফায় বিভিন্ন বিধানসভার কর্মী- সমর্থকরা এসে বিক্ষোভ দেখিয়েছেন।

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়