বৃদ্ধের শরীরে রয়েছে নাকি ডিম্বাশয়! রিপোর্ট দেখে থ চিকিৎসক

৮৪ বছর পুরুষের শরীরে রয়েছে নাকি ডিম্বাশয়! রিপোর্টে তেমনই লেখা রয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিঠের ব্যাথায় ভুগতে থাকায় ৮৪ বছরের বৃদ্ধ চিকিৎসকের পরামর্শে ডায়াগনোস্টিক সেন্টারে গিয়েছিলেন কিডনির ছবি তুলতে। সেখান থেকে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসকের হাতে দিতেই চক্ষুচড়ক গাছ চিকিৎসকের। ৮৪ বছর পুরুষের শরীরে রয়েছে নাকি ডিম্বাশয়! রিপোর্টে তেমনই লেখা রয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায়।

৮৪ বছরের ওই বৃদ্ধের নাম অমিয় চক্রবর্তী। আদতে তিনি মালদা জেলার বাসিন্দা। বালুরঘাটে হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন অমিয় বাবু। চিকিৎসকের পরামর্শে তিনি ছবি তুলতে যান রঘুনাথপুরের ‘ডে কেয়ার সোনোস্ক্যান সেন্টার’ নামের একটি ডায়াগনোস্টিক সেন্টারে। এরপর ওই সংস্থার বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠে। এমন ভুল রিপোর্ট দেবার ঘটনা সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এরপর বিষয়টি ওই সংশ্লিষ্ট ল্যাবরেটরির নজরে আনা হয়। ওই ডায়াগনোস্টিক সেন্টারের দাবি, প্রিন্টিং মিসটেকের দরুন এমন ঘটনা ঘটেছে। অন্যদিকে চিকিৎসকমহল থেকে সাধারণ মানুষের অভিযোগ, শহরের যত্রতত্র ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা এই সব পরিকাঠামোহীন, অবব্যবস্থায় পরিপূর্ন এমন ডায়াগনোস্টিক সেন্টার গড়ে উঠেছে। সেখান থেকে আসা ভুল রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা করার পর বহু মানুষ অকালে প্রাণ হারিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, এই বিষয়ে স্বাস্থ্য দফতরের কোনো নজরদারি নেই। যদিও বিষয়টি মানতে নারাজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে,  তাঁর দাবি তাদের কড়া নজরদারি জারি রয়েছে। এই বিষয়টি ও তদন্ত করে দেখা হচ্ছে।ঘটনা প্রমানিত হলে কড়া পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান। 

এই ভুল রিপোর্ট দেবার ঘটনা নিয়ে অমিয় বাবু জানান, ‘মানুষের জীবন নিয়ে এভাবে ছেলে খেলার অধিকার ওদের কে দিয়েছে। এই ভুল রিপোর্টের শিকার হয়ে অনেক রোগী প্রান হারান। তাঁর দাবি অবিলম্বে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা ল্যাবগুলির বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থ্যা নেওয়া উচিত।’  অন্যদিকে চিকিৎসক শান্তনু দাস জানান, ‘চিকিৎসকরা রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসা  করেন রোগীদের। আর সেখানে যদি এসব ভুল রিপোর্ট দেওয়া হয়। তাহলে তার দায় এসে পড়ে চিকিৎসকদের উপর।’ তিনি বলেন অবিলম্বে এসব পরিকাঠামোহীনভাবে গজিয়ে ওঠা সেন্টার গুলির বিরুদ্ধে ব্যবস্থ্যা নেওয়া উচিত।

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩