অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

: স্কুলের চাকরি থেকে অবসর নিয়ে চালাচ্ছেন অনাথ আশ্রম। সেই সমাজসেবার আড়ালেই চলছে প্রতারণামূলক কাজকর্ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের চাকরি থেকে অবসর নিয়ে চালাচ্ছেন অনাথ আশ্রম। সেই সমাজসেবার আড়ালেই চলছে প্রতারণামূলক কাজকর্ম। অবশেষে অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষকের মুখোশ খুলল পুলিশ। হাতেনাতে ধরল তাঁকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের ডাকবাংলো রোডে। জানা গিয়েছে। কেতুগ্রামের সোনানন্দী এলাকায় একটি অনাথ আশ্রম চালাতেন অমল কুমার ঘোষ নামের ওই শিক্ষক।

ভারতবর্ষের বিভিন্ন রাজ্য মিলে মোট ১৯৫টি আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের প্রমাণ মিলেছে। এই অপরাধচক্রে কাটোয়ার চরপাতাইহাট এলাকার বাসিন্দা দীপঙ্কর মণ্ডল নামে আরও এক ব্যক্তির জড়িত থাকার প্রমাণও মিলেছে। তাদের দুজনের বিরুদ্ধে গতকাল বুধবার একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। সেই ভিত্তিতে তদন্তে নেমেই বুধবার রাতে অমলকে গ্রেফতার করে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁকে কাটোয়া আদালতে তোলা হয়েছিল। আর আদালত ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অমল কুমার কেতুগ্রামের ছোটপুরুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। চার বছর আগে তিনি অবসর নেন। বাড়িতে স্ত্রী, ছেলে, পুত্রবধূ রয়েছে তাঁর।

জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে কাটোয়া থানার সাইবার বিভাগের কাছে কয়েকটি আর্থিক প্রতারণার অভিযোগ এসেছিল। সেই ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। অভিযোগ ছিল, আর্থিক বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে মোটা টাকা লাভ পাইয়ে দেওয়া, চাকরির টোপ, ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে অ্যাকাউন্ট নম্বরে জালিয়াতির টাকা ঢুকছে সেটি আসলে অমল কুমার ঘোষের। তদন্তের গভীরে ঢুকতে আরও জানা যায় যে, শুধু বর্ধমান নয়, দেশের বিভিন্ন রাজ্যে তিনি এই জালিয়াতির জাল বিছিয়েছিলেন।

অন্ধ্রপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরলম, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, বিহার, পন্ডিচেরি, রাজস্থান, ছত্তিশগড়, অসম, গুজরাত, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ,জন্মু ও কাশ্মীর-সহ একাধিক রাজ্য থেকে অমলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার তথ্য পায় পুলিশ। এ ভাবে এখনও পর্যন্ত ১৯৫ টি জালিয়াতির মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ জানতে পারে, অমলের অ্যাকাউন্টটি ‘মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ হিসাবে পরিচালনা করা হত। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর