সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন কানাডার কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রয়্যাল সুইডিশ আকাদেমির তরফে চলতি বছরের সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। গত বছর সাহিত্যে পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন অ্যান কারসন। ১৯৮১ সালে ক্লাসিকসের ওপর তার ডক্টরাল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশিত হয়। প্রাচীন গ্রিক সাহিত্য ও ধ্রুপদী ঐতিহ্যের ওপর অ্যান কারসনের রয়েছে গভীর পাণ্ডিত্য। ভাষার প্রতি তাঁর গভীর অনুরাগ এবং শব্দের নতুন অর্থ আবিষ্কারের প্রবণতা বিশেষভাবে ফুটে ওঠে। তিনি নিজেও বলেছেন, কোনও লেখা শুরুর ক্ষেত্রে শব্দের মূল উৎপত্তি বা উৎস খুঁজে বের করাই তার কাজের প্রথম ধাপ। গ্রিক ক্ল্যাসিক্যাল সাহিত্যের সঙ্গে আধুনিক ধ্যান-ধারণার মিশেল ঘটিয়ে তিনি সাহিত্য জগতে তৈরি করেছেন স্বতন্ত্র্য ধারা। বিশ্বজুড়ে নন্দিত তাঁর রচনাগুলোর মধ্যে রয়েছে ‘অটোবায়োগ্রাফি অব রেড’ (১৯৯৮) এবং ‘ইরোস দ্য বিটারসুইট’ (১৯৮৬)। ঐতিহ্য আর আধুনিকতার অনন্য এক মেলবন্ধন হিসেবে তার সাহিত্যকর্ম দীর্ঘদিন ধরে সমাদৃত হয়ে আসছে।

নোবেল কমিটির ঘোষণাপত্রে অ্যান কারসনের সাহিত্যকর্মের মূল্যায়ন করে বলা হয়, “তার সাহসী ও উদ্ভাবনী সৃষ্টিকর্ম ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে এক সরস সংলাপের মধ্য দিয়ে সমকালিন সাহিত্যের জন্য নতুন রূপ বা আঙ্গিক তৈরি করেছে।” ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিশ্বের সেরা পুরস্কারে ভূষিত হয়েছেন ১২২ জন সাহিত্যিক। তাদের মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার একাধিক সাহিত্যিককে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক