লরির চাকায় পিষ্ট যুবক, মৃত্যু ঘিরে তুলকালাম কুমারগঞ্জ

Share:

নিজস্ব প্রতিনিধি: লরির চাকায় পিষ্ট হয়ে এক কাঠুরিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। অভিযোগ, লরিতে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। খবর পেয়ে আসে দমকল বাহিনী। কিন্তু আগুন নেভাতে গেলে স্থানীয়রা তাদের বাধা দেয়। বুধবার সকালে এই ঘটনা ঘটে। অশান্তি ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বয়রাপাড়া এলাকায়। পরিস্থিতি এমন হয় যে, কুমারগঞ্জ থানার পুলিশকেও খবর দিতে হয়। কিন্তু তারা এসে প্রথমে কোনও কাজ করেনি। অশান্ত এলাকাকে শান্ত করতে থানা থেকে আরও বড় টিমকে ডেকে পাঠানো হয় বলেও খবর।

পুলিশ সূত্রে খবর মৃতের নাম রশিদুল মণ্ডল। কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কেশুরাইলের বাসিন্দা ছিলেন তিনি। সকালে গাছ কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে বয়রাপাড়া এলাকায় গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন রশিদুল। পিছন থেকে আসা একটি মাল বোঝায় লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। স্থানীয়রা দাবি করেন, লরির বেপরোয়া গতির বলি হতে হয়েছে ওই ব্যক্তিকে। এদিকে পিষে মেরে দিয়ে লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। পরে কুমারগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর থেকে চালক পলাতক। ক্ষিপ্ত জনতা লরিটিতে আগুন লাগিয়ে দেয়। দাও দাও করে জ্বলতে থাকে লরি। জানা গিয়েছে, ওই লরিতে করে মাছ নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনা তদন্ত করে দেখাও হচ্ছে।

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা