চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক পথ দুর্ঘটনা, পেট এফোঁড় ওফোঁড় করে ঢুকল বাঁশ

নিজস্ব প্রতিনিধি: গজল ডোবায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা (ROAD ACCIDENT)। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এক যুবক। যুবকের পেট এফোঁড় ওফোঁড় হয়ে ঢুকে গেল ডিভাইডারে থাকা একটি বাঁশ। আরও একজনের মুখ থেঁতলে গেল। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে  গজলডোবা ক্যানাল রোডে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি ক্যানেল পাড় এলাকায় বিশাল সাহা ও মিনারুল ইসলাম নামে দুই যুবক রবিবার দুপুরে বাইকে চেপে গজল ডোবায় বেড়াতে যাচ্ছিল। সেই সময় ওই রোডে ফোকোটিয়া মোড় সংলগ্ন এলাকায় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ধাক্কা মারে রেলিংয়ে। রেলিংয়ের কাছে একটি বাঁশ পড়ে ছিল। সেই বাঁশের সামনের অংশ ঢুকে যায় বিশাল সাহার পেটে। আর মিনারুল ইসলাম রাস্তায় পড়ে যায়। তার মুখ থেঁতলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা বাঁশ কেটে উদ্ধার করে আহতদের ফুলবাড়ি এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

স্থানীয় বাসিন্দা মহম্মদ মায়াজ বলেন, দুই বন্ধু মিলে বাইক চালিয়ে গজল ডোবা যাচ্ছিল। এমন সময় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার পরিণতি মর্মান্তিক। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন জখম ২ জন।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ