এই মুহূর্তে

বাঁকুড়ায় দাঁতালের আক্রমণে মৃত্যু ১, আহত ৬

নিজস্ব প্রতিনিধিঃ  ভোরবেলা হঠাৎই একটি দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের একাধিক গ্রামে। রাউৎখণ্ড, জামডিগরি এবং কলাবনি গ্রামে ঢুকে পড়ে হাতিটি এবং একের পর এক বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে। অপ্রত্যাশিত এই ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাউৎখণ্ড গ্রামের পাথরপাড়া এলাকায় নিজের বাড়িতেই দাঁতালের হামলায় মৃত্যু হয়েছেবিজয়ী কোলে’র (৫৬)। জানা গিয়েছে বুধবার সকালের দিকে মাঠ থেকে আলু তুলতে গিয়ে ট্রেন বিজয় বাবু এবং তার সঙ্গীরা। সেই সময় জন্মবহুল এলাকায় ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি। প্রথমে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকলেও কিছুক্ষণের মধ্যেই দাপাদাপি শুরু করে। চিৎকার- চেঁচামেচিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এছাড়াও একই গ্রামের আরও ছয়জন বাসিন্দা দাঁতালের হামলায় আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর থেকেই হাতিটি গ্রাম এলাকায় ঘোরাফেরা করছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে এবং হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, শিলিগুড়িতে পথ অবরোধ বাসিন্দাদের

ফারাক্কায় ফের আমবাগান থেকে ২ বালতি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোদির ব্রিগেডের জনসভার নিরাপত্তা বলয়ে ৩০০০ পুলিশ কর্মী

মুর্শিদাবাদের খড়গ্রামে জয়ের হ্যাটট্রিক করতে পারবে তৃণমূল?

SIR: ১৫ লাখের নিষ্পত্তি, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা!

কুকুরের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে ২ নাবালিকাকে যৌন হেনস্থা, পলাতক অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte