গ্রামে হাজির দক্ষিণরায়! এবার সুন্দরবনের রায়দিঘি

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম-দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্থান- সুন্দরবনের গ্রাম, বিচরণ স্থল- রায়দিঘির বিভিন্ন এলাকা, সময়-শুক্রবার সকাল। সুন্দরবন এলাকায় গ্রামের দিকেই খাদ্যের সন্ধানে ফের হানা দিল দক্ষিণরায়। শুক্রবার সকালেই কুয়াশা মাখা শীতের দিনে দেখা মিলেছে বাঘের পায়ের ছাপ। আর তাতেই আতঙ্ক বাসা বেঁধেছে রায়দিঘির এলাকার মানুষদের মনে। রায়দিঘির নগেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের দমকলের কাছে শুক্রবার সকালে ঠাকুরান নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বনকর্মীদের খবর দেন এলাকাবাসীরা। দ্রুত ঘটনাস্থলে গেলেও খোঁজ পাওয়া যায় নি বাঘের।

বনকর্মীদের অনুমান সন্তান প্রসব বা খাদ্যের খোঁজেই ফের লোকালয়ের কাছাকাছি চলে আসে ডোরাকাটা। কিন্তু পরিস্থিতি বুঝেই ফের নিজের ডেরায় ফিরে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে শুক্রবার প্রথম নয়, ওই এলাকায় বিগত কিছুদিন ধরেই মিলছে বাঘের পায়ের ছাপ। তাতে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের। শুক্রবার সকালে বাঘের পায়ের ছাপ মেলার খবর পেয়েই রায়দিঘির রেঞ্জার স্বপন মন্ডলের নেতৃত্বে নলগোড়া বিট অফিসের বনকর্মীরা অভিযান শুরু করেন। প্রথমে জোয়ার থাকায় বাঘের পায়ের ছাপ স্পষ্ট করে বুঝতে পারেননি তাঁরা। ভাটা হতেই নদীর চরে স্পষ্ট হয় বাঘের উপস্থিতি। তারপরেই বাঘেরত খোঁজ চলছে কিন্তু দেখা পায় যায় নি।

বন কর্মীদের অনুমান, আজমলমারির ১২ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। পরে জোয়ারের সময় এলাকা ছেড়ে ঠাকুরানের চরের নতুন জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। তখনই পায়ের ছাপ পাওয়া যায়।

মৃত্যুর জন্যে ১২ মণ শুকনো আলাদা করে রেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকার, কেন জানেন?

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির