জিআরপি থানায় প্রথম মহিলা ওসি হলেন রুপসীনা

এবার রাজ্যে প্রথমবার কোনও রেল পুলিশের থানায় (জিআরপি) এক মহিলা আধিকারিক ওসি পদে বহাল হলেন। তিনি রুপসীনা পরভিন

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: নারী শক্তিকে প্রাধান্য দেওয়া নিয়ে দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বরাবরই মহিলাদের ক্ষমতায়নে কাজ করছেন। এবার রাজ্যে প্রথমবার কোনও রেল পুলিশের থানায় (জিআরপি) এক মহিলা আধিকারিক ওসি পদে বহাল হলেন। তিনি রুপসীনা পরভিন। তিনিই হলেন কোনও জিআরপি থানার মহিলা আধিকারিক। এর আগে কেউ রাজ্য়ের কোনও জিআরপি থানায় মহিলা ওসি হননি। রুপসীনা পরভিনকে বনগাঁ জিআরপি থানায় নিয়োগ করা হয়েছে। শুক্রবারই তিনি দায়িত্ব নিলেন।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০০৮ সালে পিএসসি পরীক্ষায় পাশ করে রাজ্য পুলিশে এসআই পদে যোগ দিয়েছিলেন রুপসীনা পরভিন। তিনি জানিয়েছেন, প্রথমবার পরীক্ষায় পাশ করেও উচ্চতার জন্য চুরান্ত প্যানেলে সুযোগ পাননি। তবুও হেরে যাননি তিনি। উচ্চতা বাড়ানোর জন্য কসরৎ করেন একবছর ধরে। এর সুফলও পান তিনি, ফের পরীক্ষা দিয়ে পরের বার সরাসরি এসআই পদেই চাকরি পেয়েছিলেন রুপসীনা পরভিন। তিনি হাওড়া ও বারাসত জিআরপি থানায় এসআই পদে কাজ করেছেন। এবার তাঁকেই ওসি পদে উত্তীর্ণ করে বনগাঁ জিআরপি থানায় পাঠানো হল।

রাজ্য রেল পুলিশের আইজি বাসব দাশগুপ্ত বলেছেন, এখন নারী-পুরুষ প্রত্যেকেই দায়িত্বশীল। আলাদা করার কোনও উপায় নেই। রুপসীনাকে জিআরপি থানা পরিচালনা করতে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি পারবেন নিশ্চয়। রুপসীনাও জানিয়েছেন, তিনি মানসিকভাবে তৈরি। সীমান্তবর্তী এলাকা বনগাঁয় কাজ করা খুবই কঠিন। তবুও ভালোবাসা ও ভালো ব্যবহার দিয়ে সকলের মন জয় করতে চান হাবড়ার বাসিন্দা রুপসীনা।

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই