‘বিষ’ স্যালাইন কাণ্ডে তদন্তে হাসপাতালে সিআইডি, সরকারকে ধন্যবাদ মৃতার স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। অভিযোগ উঠেছিল নিম্মমানের স্যালাইনের। আর এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের তরফে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। এরপরেই মঙ্গলবার সাতসকালে হাসপাতাল পরিদর্শনে গেলেন সিআইডি আধিকারিকরা । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা কথাও বলেন।

জানা গিয়েছে, খড়্গপুর থেকে এদিন সিআইডির  প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়েছে। তাদের সঙ্গে ছিলেন কলকাতার এক আধিকারিক । তাঁরা গিয়েই প্রথমে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলবে।  খতিয়ে দেখেন সমস্ত নথি।   ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে এই  দল স্যালাইন কাণ্ড নিয়ে  তদন্ত করছে বলে খবর।

এই ঘটনার তদন্ত সিআইডির হাতে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মৃত প্রসূতির স্বামী । তিনি বলেছেন, ‘সিআইডি যেন ভাল ভাবে তদন্ত করে। কী ভাবে মৃত্যু হল মামণির? ডাক্তারদের ভুল না স্যালাইনের ভুল? তা যেন স্পষ্টভাবে জানা যায়।‘ একথায় বলা যায়, রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে নিহতের পরিবার । উল্লেখ্য, গত  ১০ জানুয়ারি সাতসকালে মৃত্যু হয় মামণি রুইদাস নামে এক প্রসূতির। এই ঘটনার জেরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অভিযোগ ওঠে, ভুল স্যালাইন এবং মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে । এরপরেই তড়িঘড়ি তদন্ত কমিটি গড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?