চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোলবদল হচ্ছে সল্টলেকের একাধিক বাজারের, নতুন বাজেটে বরাদ্দ দ্বিগুণ করল বিধাননগর পুরসভা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: সল্টলেক এলাকার একাধিক বাজারকে নতুন রূপ দিতে সক্রিয় উদ্যোগ নিয়েছে বিধাননগর পুরসভা। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বাজার সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। আগের অর্থবর্ষে এই খাতে খরচ ছিল মাত্র ১ কোটি টাকা। অনলাইন কেনাকাটার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ক্রেতাদের আবার বাজারমুখী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, জিডি, ইডি, বিডি, ইসি, সিএ এবং এবি-এসি বাজারের মেরামত ও উন্নয়ন কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। পরবর্তী ধাপে এজি, এএ এবং এইউ বাজারগুলোর সংস্কার শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে সল্টলেকে মোট ১৬টি বাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরসভার হাতে রয়েছে।

আরও পড়ুন: ভয়ঙ্কর পথদুর্ঘটনা জোকা মেট্রোর কাছে, বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত ২

সূত্রের খবর অনুযায়ী, সংস্কারের আওতায় বাজারগুলোর ছাদ ও দেওয়াল মেরামত করা হবে, নতুন পেভার টাইলস বসানো হবে এবং বৈদ্যুতিক ব্যবস্থাকে আধুনিক করা হবে। পাশাপাশি শৌচাগার সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বাজারে সময় কাটাতে পারেন।

জিডি ব্লকের বাজারে প্রথম পর্যায়ের কাজ শেষ করতে প্রায় ১.৩ কোটি টাকা ব্যয় হয়েছে। পুরসভার মেয়র পারিষদ রাজেশ চিরিমার জানিয়েছেন, খুব শিগগিরই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। অন্যদিকে, বৈশাখী বাজারের জন্য ৭০ লক্ষ টাকার একটি বিশেষ প্রকল্প রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রায় তিন বছর আগে ওই বাজারের শেড ভেঙে দুর্ঘটনায় পাঁচজন আহত হওয়ার ঘটনার পর থেকেই নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুরনিগমের আধিকারিকদের মতে, অনলাইন কেনাকাটার কারণে স্থানীয় বাজারে ক্রেতার সংখ্যা কমেছে। তাই বাজারগুলোকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলার মাধ্যমে মানুষকে সরাসরি দোকানে এসে কেনাকাটায় উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন স্থানীয় ব্যবসায়ীদের আয় বাড়বে, তেমনই পুরসভার রাজস্বও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-এর

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ