ভয়ঙ্কর পথদুর্ঘটনা জোকা মেট্রোর কাছে, বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: খাস কলকাতার বুকে ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রবিবার গভীর রাতে জোকা মেট্রো স্টেশনের সামনে প্রাণঘাতী এই ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। রাত পৌনে বারোটা নাগাদ আমতলা-পৈলান দিক থেকে বেহালার দিকে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এক যুবক ও এক মহিলা। জোকা মেট্রো স্টেশনের সামনে পৌঁছতেই পিছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। প্রবল ধাক্কায় দু’জনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই বাইকচালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁরও মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত নিহত দু’জনের পরিচয় জানা যায়নি।

এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: চলন্ত গাড়ির উপর হুড়মুড়িয়ে পড়ল পাম্পের পোল, মৃত সমাজবাদী পার্টি নেতা

উল্লেখ্য, রবিবারেই আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নদিয়ার কৃষ্ণনগরে। দুপুরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের পানিনালা এলাকায় একটি লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর এবং গুরুতর জখম হন আর এক যুবক। মৃত যুবকের নাম বিক্রম ঘোষ (১৯) এবং আহত যুবকের নাম মানিক মণ্ডল (২১)। দু’জনেরই বাড়ি চাপড়ার দৈয়েরবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে বাইকে করে তাঁরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারানো একটি লরি সজোরে তাঁদের ধাক্কা মারে। দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। এরপর ওই লরিটি আরও একটি ই-রিকশাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিক্রম ঘোষকে মৃত ঘোষণা করেন। পরপর দুই ঘটনায় শহর ও জেলাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের তলায় আত্মীয়রা

মশাল হাতে দাঁতালকে তাড়াতে গিয়ে ভয়ানক অবস্থা হল গ্রামবাসীদের, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হুমকি, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?