কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের উন্নতির জন্য বরাদ্দ হল ৮ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, সান্দেশখালি : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি গ্রামীণ হাসপতালের উন্নীতকরণ হচ্ছে। ৩০ শয্যার হাসপাতালে বেড(Bed) সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ৬০। এই হাসপাতালে এবার থেকে সিজারের রোগীর অস্ত্রোপচার করার ব্যাবস্থা করা হচ্ছে।২০২৪ এ ডিসেম্বর মাসে সন্দেশখালি গিয়ে এই হাসপতালের উন্নতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী(CM)। সেই মত এই হাসপতালের উন্নতির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

এই কথা উল্লেখ করে সন্দেশখালির বিধায়ক সুকুমার মহাতকে(MLA Sukumar Mahato) চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। চিঠিতে বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে হাসপতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দ কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে। মঙ্গলবার টাকা বরাদ্দের কথা ঘোষনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ সকলে। হিঙ্গলগঞ্জের সন্দেশখালির সুন্দরবনের মানুষ উপকৃত হবে এর ফলে। প্রত্যন্ত গ্রামের মানুষজন স্বাস্থ্য পরিষেবা পাবে সেখানে। ঝড় জলে অসুস্থ রোগীকে নিয়ে জলপথে প্রাণের ঝুঁকি নিয়ে আসতে হবে না বসিরহাটে। এর পাশাপাশি সন্দেশখালি (Sandeshkhali)এলাকায় আলো রাস্তাঘাট এসবের উন্নয়ন হচ্ছে দ্রুত গতিতে।

এদিকে,জল জীবন মিশন ও লোকসভা ইলেকশনের বকেয়া টাকা না পেয়ে অবস্থান-বিক্ষোভে নামলেন উত্তর ২৪ পরগনার জেলার পি এইচ ই কন্টাকটার অ্যাসোসিয়েশন। পিএইচের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন অফিসের সামনে প্রায় শতাধিক কন্টাকটাররা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি গত পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন এবং জলজীবন মিশনের করা সমস্ত টাকা বকেয়া রয়েছে যা তারা দীর্ঘদিন দাবি করেও পাননি।উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ১৭০ জন কন্ট্রাক্টর এর ৫০০কোটি টাকার ওপরে পাওনা রয়েছে বলে দাবি করেন কন্টাকটাররা। এই ৫০০ কোটি টাকার মধ্যে ১১৭ কোটি টাকার বিল আপলোড করা আছে তা সত্ত্বেও সেই টাকা তারা পাননি। কন্টাকটারদের দাবি ,যদি এই টাকা তারা না পান আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। যদিও এ বিষয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PHE দ্বীপায়ন রায় কোন মন্তব্য করতে চাননি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6