সন্দেশখালির শাহাজাহানকে ধাক্কা দিয়ে প্রশাসনিক দায়িত্ব কাড়ল তৃণমূল

সন্দেশখালির তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাহাজাহানের ডানা ছাঁটল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘটনার পর থেকেই তিনি পলাতক। তার মাঝেই বার্তা দিয়েছিলেন যে, দল তাঁর পাশেই থাকছে। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এবার তাঁকেই ধাক্কা দিল তাঁর দল তৃণমূল কংগ্রেস(TMC)। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট থানার সরবেরিয়া গ্রামে গিয়ে গত শুক্রবারে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র আধিকারিকেরা। পরে ED’র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গ্রামবাসীরা তাদের অফিসারদের খুন করার চেষ্টা করেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তিনি মানে স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাহাজাহান(Sheikh Sahajahan)। এবার তাঁর হাতে থাকা প্রশাসনিক দায়িত্ব কেড়ে নিল তাঁর দল, মানে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। শাহাজাহানের হাতে থাকা মৎস্য ও প্রাণী সম্পদ দেখবেন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী(Narayan Goswami)।   

শেখ শাহাজাহানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বাম জমানায় সিপিএমের সঙ্গে। ২০০৮-০৯ থেকে ক্রমশ সিপিএমের থেকে দূরত্ব বাড়াতে থাকেন তিনি। ঘনিষ্ঠতা বাড়ে তৃণমূলের সঙ্গে। রাজ্যে পালাবদলের পরে ২০১১ সালে সরাসরি তিনি তৃণমূলে যোগ দেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তারপর থেকেই তাঁর নাকি রকেট গতিতে উত্থান। তৃণমূল নেতা হিসেবে শাসকদলে ইনিংস শুরু করার কিছুদিনের মধ্যেই সন্দেশখালি-১ ব্লকের তৃণমূল সভাপতি হয়ে যান তিনি। তারপরেই হন আগাপুর সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। সেখান থেকে ওই পঞ্চায়েতেরই প্রধান পদে বসেন শাহাজাহান। এরপর ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে জিতে একেবারে জেলা পরিষদের সদস্য। এতদিন তিনি উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ ছিলেন। এদিন তাঁকে সেই পদ থেকে অপসারণ করার কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। এমনকি মৌখিক ভাবেও এই নিয়ে দলের তরফে কোনও ঘোষনা করা হয়নি। তবে সূত্রে জানা গিয়েছে তাঁর হাতে থাকা দফতর নারায়ণ গোস্বামীকে দেখতে বলা হয়েছে।

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ