রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হবে সাঁওতালি ভাষার পৃথক বিভাগ, জানালেন উপাচার্য

সাঁওতালি ভাষায় পঠনপাঠনের জন্য এবার পৃথক বিভাগ চালু হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় এ কথা জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁওতালি ভাষায় পঠনপাঠনের জন্য এবার পৃথক বিভাগ চালু হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এই বিভাগের অধীনে পড়ানো হবে সাঁওতালি ভাষায় ডিপ্লোমা কোর্স। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশনের সভায় এ কথা জানান। উত্তরবঙ্গ জোনের প্রথম বার্ষিক সভায় এ কথা বলেন উপাচার্য।

বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় সাঁওতালি ভাষায় পঠনপাঠনের জন্য পৃথক বিভাগ চালু হওয়ার বিষয়ে জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখার রাখার সময় উপাচার্য বলেন, ‘দীর্ঘ আন্দোলনের পর সাঁওতালি ভাষার জাতীয় স্বীকৃতি মিলেছে। তবে আঞ্চলিক ভাষার উন্নয়নে চর্চা আরও বাড়াতে হবে। এই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষায় সার্টিফিকেট কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাঁওতালি ভাষায় ডিপ্লোমা কোর্সও পড়ানো হবে। এখানে আগামীতে সাঁওতালি ভাষার পৃথক বিভাগ চালু করা হবে।’

এদিন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্মেলন ও সেমিনার অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি লক্ষ্মণ কিস্কু। তিনি অনুষ্ঠানে বক্তব্যও রাখেন। পরিবেশন করা হয় আদিবাসী সঙ্গীত। বক্তব্য রাখেন এসসি এসটি ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে অধ্যাপক মানস নস্কর। সাঁওতালি ভাষার বেশ কয়েকটি গ্রন্থ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকাশিত হয়। প্রকাশিত হয় স্মারক গ্রন্থও। এদিন অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স অ্যাসোসিয়েশনের সভায় সাঁওতালি ভাষার লেখক ভোজরাই হেমব্রমকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক দীপক কুমার রায়, নিবন্ধক দুর্লভ সরকার, ডিন কালীশঙ্কর তেওয়ারি, পদ্মশ্রী কালীপদ সোরেন, মুচিয়া হাঁসদা, অধ্যাপক তালু বেসরা, দেবব্রত মুর্মু সহ অন্যান্যরা।

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর