বসন্ত পঞ্চমীতে ফের নামল পারা! তবে শীত আর ফিরছে না

আবহাওয়াবিওদরা জানিয়েছেন মাঘ শেষের এই বৃষ্টির হাত ধরে উত্তরবঙ্গে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে শীত। দক্ষিণবঙ্গেও পারা নামবে আরও ২-৩ ডিগ্রি। মিলবে শীতের আমেজও। কিন্তু শীতের দাপট আর মিলবে না। বসন্ত পঞ্চমী থেকেই কার্যত বাংলায় পা রাখছে বসন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি সকালে বসন্ত পঞ্চমীর দিনে ফের নামল পারা। আর সেটা শুধু কলকাতায় নয়, সারা বাংলাজুড়েই। বৃহস্পতিবার থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে যে বৃষ্টি শুরু হয়েছিল শুক্রবার তা গোটা বাংলা জুড়েই হয়েছে। কোথাও ভারী, কোথাও মাঝারি, কোথাও বা হালকা। দুই এক জায়গায় কালবৈশাখীর মতো ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। এমনকি বজ্রপাতের জেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই ঝড়বৃষ্টির হাত ধরে বাংলায় নেমেছে পারদ। শনি সকালে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৬ডিগ্রি সেলসিয়াস। অথচ গতকালই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বৃষ্টির হাত ধরে বিগত ২৪ ঘন্টায় কলকাতার বুকে পারা নেমেছে প্রায় ৩ ডিগ্রি। তবে এদিন কলকাতার বুকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর থেকে এদিন জানানো হয়েছে, বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর সরস্বতী পুজো ভালো ভাবেই কাটবে। ভারী বৃষ্টির কোনও আশঙ্কাই নেই গাঙ্গেয় বঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টির হাত ধরে উত্তরবঙ্গে আরও কিছুদিন ক্রিজে টিকে থাকবে শীত। তবে দক্ষিণবঙ্গে রাতের দিকে ও ভোরে শীতের আমেজ মিললেও দাপট আর দেখা যাবে না। বরঞ্চ বাংলা থেকে শীত বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে। হাজির হচ্ছে বসন্ত।

শুক্রবার কার্যত গোটা বাংলা জুড়েই বৃষ্টি হয়েছে। সকাল থেকে রাত অবধি ঝরেছে বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। তার জেরে কৃষিক্ষেত্রেও ক্ষয়ক্ষতি হয়েছে। খাস কলকাতায় বৃষ্টির পরিমাণ ২৬.৪ মিলিমিটার। দমদম এবং আলিপুরে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়। জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কমবেশি কলকাতার মতোই। তবে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে দিঘায়। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ২৭ মিলিমিটার। এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু মেঘমুক্ত উজ্জ্বল রোদের দেখা মিলেছে। তবে আবহাওয়াবিওদরা জানিয়েছেন মাঘ শেষের এই বৃষ্টির হাত ধরে উত্তরবঙ্গে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে শীত। দক্ষিণবঙ্গেও পারা নামবে আরও ২-৩ ডিগ্রি। মিলবে শীতের আমেজও। কিন্তু শীতের দাপট আর মিলবে না। বসন্ত পঞ্চমী থেকেই কার্যত বাংলায় পা রাখছে বসন্ত।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী