অবশেষে দক্ষিণবঙ্গ পরিবহন পরিষেবা স্বাভাবিক হল, হাসি ফুটল যাত্রীদের মুখে

অবশেষে, এসবিএসটিসি’র (SBSTC) প্রায় ৭২২ জন কর্মী কাজে যোগ দিলেন। গতকাল থেকেই পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ধর্মঘট প্রত্যাহার করলেন দক্ষিণবঙ্গ পরিবহনের অস্থায়ী কর্মীরা। হাসি ফুটল যাত্রীদের মুখে। দীর্ঘ ৬ দিন পর স্বাভাবিক হল পরিষেবা। অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের দাবি ছিল, ২৬ দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে রাজ্যকে। মেটাতে হবে বকেয়া। আরও দাবি, সমকাজে সমবেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, বেতন সহ ছুটি এবং ছাঁটাই করা অস্থায়ী কর্মীদের পুনর্নিয়োগ, নির্ধারিত রুট চালু করার।  মন্ত্রীর আশ্বাস, পুজোর পরে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী বলেছিলেন, পুজোর আগে ধর্মঘটের ফলে অনেক যাত্রী সমস্যায় পড়ছেন। এই মুহূর্তে ধর্মঘট করা ঠিক নয়। বলেছিলেন, সমস্ত দাবি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।

তারপরে এসবিএসটিসি’র (SBSTC) প্রায় ৭২২ জন কর্মী কাজে যোগ দিলেন। গতকাল থেকেই পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে বুধবার দেখা গেল কলকাতা- পুরুলিয়া, কলকাতা- ঝাড়গ্রাম, কলকাতা- মেদিনীপুর, কলকাতা- কাঁথি, দুর্গাপুর- বাঁকুড়া, ঝাড়গ্রাম- বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। চলাচল করছে বাস।

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে আইনের ছাত্রীর সঙ্গে সহবাস, পলাতক জিএসটি ইন্সপেক্টর

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা