৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জবাব তলব করেছে। চলতি বছরের অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। চাকরিপ্রাপকদের জন্য স্বস্তির বিষয় হল, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে মামলার ওপর কোনও ধরনের অন্তর্বর্তী  স্থগিতাদেশ জারি করেনি।

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে এই মামলা গড়িয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। চাকরি বাতিলের নির্দেশ বাতিল করেছিল ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে বঞ্চিতদের একাংশ মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাই গৃহীত হয়েছে।

অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে যখন সুপ্রিম কোর্টে এই মামলার বিচারের কাজ পুনরায় শুরু হলে সব পক্ষের জবাব শোনা হবে। ওইদিন সবপক্ষকে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের যোগ্যতার বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই মনে করা হচ্ছে। সোমবার ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, “যাঁরা ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলছেন, তাঁদের সেই বিষয়ে উপযুক্ত যোগ্যতা রয়েছে কিনা। সঠিক প্রশিক্ষণ আছে কিনা, সেটা সবার আগে নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪