চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কুল বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, চালক সহ জখম অন্তত ২০

নিজস্ব প্রতিনিধি: ফের পথ দুর্ঘটনা (ROAD ACCIDENT)। পড়ুয়া ভর্তি একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। আহত অন্তত ২০। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালের এই পথ দুর্ঘটনার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।  

বসিরহাট থেকে আদিত্য একাডেমি স্কুলের একটি বাস  ছাত্র-ছাত্রীদের নিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল। তখনই উল্টো দিক থেকে আসছিল একটি লরি। স্থানীয় সূত্রে খবর, সকাল আটটা কুড়ি নাগাদ বসিরহাটের মাটিয়া থানার পিরোজপুর টাকি রোডে বাস এবং লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রাইভার ও ছাত্র-ছাত্রী মিলে অন্তত কুড়িজন জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে মাটিয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাত সকালে এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই বেসরকারি বাসের চালক ও ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে ধান্যকুড়িয়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল। এদের মধ্যে দু’ই পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। মর্মান্তিক এই পথ দুর্ঘটনার পরে টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। কী কারণে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করছে পুলিশ। প্রাথমিক অনুমান, স্কুল বাস এবং লরির গতিবেগ তীব্র ছিল। স্থানীয় সূত্রে খবর, লরিটিই ধাক্কা মেরেছে বাসকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

সিপিআইএম-এর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ