মুর্শিদাবাদে রহস্যজনকভাবে নিখোঁজ স্কুল ছাত্র, উদ্ধার ব্যাগ, সুইসাইড নোট

রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। ভাগীরথী নদীর ধার থেকে নিখোঁজ ওই ছাত্রের স্কুল ব্যাগ উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার(Murshidabad) রঘুনাথগঞ্জ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার মুর্শিদাবাদে ভাগীরথী নদীর ধার থেকে নিখোঁজ ওই ছাত্রের স্কুল ব্যাগ উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। কিন্তু ওই পড়ুয়া কোথায়, কী অবস্থায় রয়েছে তার খোঁজ মেলেনি এখনও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জঙ্গিপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজি রহমান কবীর। স্থানীয় একটি বেসরকারি স্কুলে সে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। সূত্রের খবর, সম্প্রতি স্কুলে পরীক্ষা হয়েছে।  পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় ওই কিশোর আশানুরুপ ফল করতে পারেনি। এর পর ওই পড়ুয়ার অভিভাবকদের স্কুলে তলব করেছিল কর্তৃপক্ষ। স্কুলে গিয়ে তাঁরা বৃহস্পতিবার কিশোর রহমান কবীরকে বকাবকি করেছিল। এর পর এদিন বিকেল ৪ টেয় স্কুল ছুটি হলে স্কুলের গাড়িতে চেপে বাড়ি ফিরছিল রহমান। এমনকি বাড়ি থেকে ফোন করলে ওই কিশোর জানায় সে বাড়ি ফিরছে। আর কিছুক্ষণ সময় লাগবে পৌঁছতে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি পৌঁছয়নি ওই পড়ুয়া। চিন্তায় পড়েন বাড়ির লোকজন। এর পর উদ্বিগ্ন পরিবারের সদস্যস্যরা থানায় নিখোঁজ ডায়েরি করেন এদিন রাতে। এর পর তল্লাশি শুরু করেন তদন্তকারীরা।

অন্যদিকে এর মাঝে শুক্রবার সকালে ভাগীরথীর ধারে একটি স্কুল ব্যাগ, জুতো ও সুইসাইড নোট দেখতে পান এক ব্যক্তি। এই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেগুলি উদ্ধার করেন তারা। পুলিশ সূত্রে জানান গিয়েছে, উদ্ধার হওয়া জিনিসগুলি নিঁখোজ রহমান কবীরের। পুলিশ জানিয়েছে নিখোঁজ ওই পড়ুয়ার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা