লরির ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর, ভাঙচুর, পথ অবরোধ স্থানীয়দের

বালিবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল এক স্কুলছাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূ্র্ব বর্ধমান জেলার কালনার বাঘনাপাড়া স্টেশনের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বালিবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল এক স্কুলছাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূ্র্ব বর্ধমান জেলার কালনার বাঘনাপাড়া স্টেশনের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্কুল ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত স্কুল ছাত্রীর নাম ঐশিকী ধারা। সে মহিষমর্দিনী গার্লস স্কুলের পড়ুয়া। এগারো বছর বয়সী ওই নাবালিকা মুক্তারপুরের বাসিন্দা। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সে তার বাবার সঙ্গে স্কুটিতে চড়ে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে বাঘনাপাড়ার কাছে বালিবোঝাই একটি লরি এসে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের কথায়, দ্রুত গতিতে আসা একটি বালিবোঝাই লরি ধাক্কা মারে ওই স্কুলছাত্রীকে। এর পর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। স্কুল ছাত্রীকে ধাক্কা মারার পর লরি ফেলে পালিয়ে যায় চালক এবং খালাসি। এমন ঘটনার পর ওই ছাত্রীর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। ক্ষোভে ফুঁসতে থাকেন তাঁরা। একসময় উত্তেজিত জনতা লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় ঘণ্টাদুয়েক ধরে অবরোধ করে রাখেন রাস্তা। স্থানীয়দের অভিযোগ, বাঘনাপাড়া স্টেশন সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। তাই যে কোনও সময় পথ দুর্ঘটনা হতে পারে। একইসঙ্গে এই রাস্তার ওপর লরি দাঁড় করিয়ে পুলিশ টাকা তোলে বলে তাঁদের অভিযোগ। অনেক সময় পুলিশি ধরপাকড় রুখতে লরি চালকরা দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে । তার ফলে দুর্ঘটনা ঘটে। এদিন লরির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুর পেছনে পুলিশি ধরপাকড় রয়েছে বলেই দাবি বিক্ষোভকারীদের। স্কুল ছাত্রীর মৃত্যু এবং পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তারা। এর পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী