‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ৯ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তারপরেই কড়া পদক্ষেপ নেয় বীরভূম জেলা প্রশাসন। তারাপীঠে থাকা সমস্ত হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ ও দমকলের আধিকারিকরা। সেখানেই একাধিক গাফিলতি ধরা পড়ে। কোনও হোটেলে অগ্নিনির্বাপণ ব্য়বস্থা নেই তো কোথাও পর্যাপ্ত আপৎকালীন সিঁড়ি নেই। সেই সব দিক খতিয়ে দেখে কিছু হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। তারাপীঠে নিয়ম না মেনেই গজিয়ে উঠেছে একাধিক হোটেল। নেই পুণ্যার্থীদের পর্যাপ্ত সুরক্ষা। সেই দিকেই এবার নজর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শনিবার তারাপীঠে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তারাপীঠের মন্দির কমিটির সঙ্গেও বৈঠক করেছেন তিনি। তারপরেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘জেলাশাসক-কে নির্দেশ দিয়েছি তারাপীঠে বড় ট্যুরিস্ট লজ বানাতে হবে। জেলাশাসক জমি দেখবেন, তারপরে নিয়ম মেনে লজ তৈরি হবে। এই ট্যুরিস্ট লজ করার একটাই উদ্দেশ্যে, যাতে পুণ্য়ার্থীদের থাকার অভাব না হয়। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা এসে যাতে কম খরচে সেই লজে থাকতে পারে।’

তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকে নজর দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘কৌশিকী অমাবস্যায় প্রচুর পুণ্যার্থী আসবেন তারাপীঠে। তাই সেই অনুযায়ী প্রশাসনকে ব্য়বস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কৌশিকী অমাবস্যার জন্য পাঁচ কোটি টাকা আর্থিক সাহায্য করা হচ্ছে তারাপীঠ মন্দির কমিটিকে। পুজোর দিন পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি করা হবে। প্রতি পাঁচ কিলোমিটার অন্তর পুলিশ বুথ, ওআরএস ও জলের ব্যবস্থা থাকবে পূণ্যার্থীদের জন্য। তারাপীঠের আরও উন্নয়ন হবে। পর্যটন ব্যবস্থা ঢেলে সাজানো হবে। টাকার কোনও অভাব হবে না।’

আরও পডুন: খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘বিডিও-দের আরও দায়িত্ব নিতে বলেছি। কারণ বীরভূমের জেলার একাধিক পঞ্চায়েতে অনাবস্থা রয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত রাস্তা মেরামতি বা নতুন করে নির্মাণ হবে। পুলিশকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছি।’

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪