বিপর্যয় মোকাবিলা করতে তৎপর ২০ এসডিআরএফ, ১৫ এনডিআরএফ

শুক্রবার বিশেষ এই বৈঠক বসেছিল নবান্নে। মুখ্যসচিবের এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত দফতরের জেলাশাসক এবং পুলিশ সুপাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধেয়ে আসছে সিত্রাং (SITRANG)। তবে তা মোকাবিলা করতে প্রস্তুত রাজ্য। সেই মোকাবিলা কী ভাবে হবে, তা নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত দফতরের আধিকারিকরা।

বিশেষ এই বৈঠক বসেছিল নবান্নে। মুখ্যসচিবের এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত দফতরের জেলাশাসক এবং পুলিশ সুপাররা। নবান্ন সূত্রে খবর, ২০টি এসডিআরএফ (রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী) (SDRF) এবং ১৫টি এনডিআরএফ (জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী) (NDRF) দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আলোর উৎসবে যেন ‘অন্ধকার’ না নেমে আসে এটাই প্রার্থনা সাধরণ মানুষের। তৎপর প্রশাসন। উল্লেখ্য, আগামী ২৪ তারিখে কালীপুজোর দিনে নিম্নচাপ রূপ নেবে সিত্রাং ঘূর্ণিঝড়ের। আগামী ২৫ তারিখ দিওয়ালির দিনে তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে।

প্রসঙ্গত, পুরনিগম বৈঠকে ফিরহাদ হাকিম এদিন সিইএসসিকে নির্দেশ দেন, যেই সমস্ত এলাকায় বিদ্যুৎ চুরির পবণতা দেখা যায়, সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। না হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। মেয়র এদিন বলেন, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে সেই কারণে তৎপর থাকবে প্রশাসন। জল জমতে দেওয়া হবে না। খুলে রাখা হবে সমস্ত পাম্পিং স্টেশন।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গিয়েছে সমস্ত বরো অফিসে। জানা গিয়েছে, খুলে রাখা হবে সমস্ত কমিউনিটি হল। সতর্ক থাকবেন এলাকার ওসিরা। শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুরনিগমের সমস্ত কর্তা এবং কর্মীদের ছুটি। ফাঁকা করা হচ্ছে বিপজ্জনক বাড়িগুলি। ওই বাড়ির বাসিন্দাদের রাখা হবে কমিউনিটি হলে। ওই হলে সমস্ত রকমের পরিষেবা থাকবে।

আরও পড়ুন: https://www.live.eimuhurte.com/state/https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgistration-aware-about-sitrang/

 

 

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী