তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কেউ? তল্লাশি চালাচ্ছে ডুবুরি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ন’জনের মৃত্যুর পর মঙ্গলবার সকাল থেকে পাশের পুকুরে তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলার বিশেষ দল। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ার হাত থেকে বাঁচতে কোনও আবাসিক পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই স্পিডবোট নামিয়ে পুকুরের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। পাশাপাশি জলে নামানো হয় প্রশিক্ষিত ডুবুরিদের। পুকুরের গভীর জলে নেমে তলদেশ পর্যন্ত তল্লাশি করেন তাঁরা। অগ্নিকাণ্ডের পর কেউ নিখোঁজ রয়েছেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ভোররাতে তারাপীঠ থানা সংলগ্ন ওই হোটেলে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। হোটেলের ভিতরে আটকে পড়ে মৃত্যু হয় ন’জন আবাসিকের। প্রাথমিক তদন্তে অভিযোগ, হোটেলের জরুরি গেট খোলেনি। কাজ করেনি অগ্নিনির্বাপণ ব্যবস্থাও। এরপরই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। ঘটনায় হোটেল মালিকের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। আগুন লাগার পর আবাসিকরা কী ভাবে বেরিয়েছিলেন, কেউ বাইরে বেরোতে না পেরে বিকল্প পথে পালানোর চেষ্টা করেছিলেন কি না -তাও তদন্তের আওতায় রয়েছে। সেই কারণেই পুকুরে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

অন্যদিকে, মৃত ন’জনের দেহের ময়নাতদন্ত ও পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মেঘালয়ের পাঁচ বাসিন্দার ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাঁদের দেহ মেঘালয়ে পাঠানো হয়েছে। আলিপুরদুয়ারের চার বাসিন্দার ময়নাতদন্তও মঙ্গলবার সম্পন্ন হওয়ার কথা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ