দিল্লি বিস্ফোরণের কলকাতায় হাই অ্যালার্ট, গুরুত্বপূর্ণ স্টেশনে চেকিং

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের রাজধানীর প্রায় নাকের ডগা তে বসেই বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করেছিল জঙ্গিরা সেই বিস্ফোরক উদ্ধার করার দিনেই কেঁপে উঠেছে লালকেল্লা চত্বর। তারপরেই বিভিন্ন স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দেশের বড় বড় স্টেশন থেকে শুরু করে জনবহুল এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে। দিল্লিতে বিস্ফোরণের পরেই মুম্বাইতে জারি হয়েছে হাই এলার্ট। শহর কলকাতাতেও চলছে নজরদারি।

শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের নিয়মিত চেকিং চলছে। সোমবার রাত থেকে নিয়মিত চেকিং করা হচ্ছে। শিয়ালদা স্টেশনে প্রবেশপথ ও বাহির পথে বাইরে বাড়ানো হয়েছে আরপিএফের সংখ্যা।  সন্দেহজনক কাউকে মনে হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঙ্গে ব্যাগ চেকিং করছে আরপিএফ ও জিআরপিএফ। সোমবার রাত থেকে শুরু হলেও মঙ্গলবার সকালেও বেশ তৎপরতা দেখা গিয়েছে বড় বড় স্টেশনে। জনবহুল রাস্তাতেও চলছে নাকাচেকিং। গাড়ি দাঁড় করিয়ে সেগুলোকে চেক করা হচ্ছে।

বড় বড় রাস্তায় ঢোকা ও বের হওয়ার রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছে। নজরদারি বাড়ানোর জন্য বাড়তি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা শাখাও সতর্ক রয়েছে। সোমবার সন্ধেয় পর পর গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা। ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়েই লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল কেল্লার কাছে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের