শ্রীরামপুরে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত এক শ্রমিক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির শ্রীরামপুরে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। বৃহস্পতিবার শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। একই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও দুই শ্রমিক। দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে তিনজনকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শেখ মুস্তফা (৩৪) নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই শ্রমিকের চিকিৎসা এখনও চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের রাম-সীতা লেনে ভূগর্ভস্থ নর্দমায় কেএমডিএ-র একটি জল প্রকল্পের কাজ চলছিল। সেই কাজের অংশ হিসেবে ঠিকাদারের নিযুক্ত কয়েকজন শ্রমিক ম্যানহোলে নেমে পরিষ্কার করার কাজ করছিলেন। কাজের সময় হঠাৎ এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধারের জন্য আরও দু’জন শ্রমিক ম্যানহোলে নামলে তারাও অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: ওষুধের ব্যাচ নম্বর বিতর্কে এবার ‘অ্যাকশন মোডে’ স্বাস্থ্য দপ্তর, বাতিল হতে পারে লাইসেন্স

ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ ও দমকলকর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। তিনজন শ্রমিককে সেখান থেকে তুলে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শেখ মুস্তফাকে মৃত ঘোষণা করেন। বাকি দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা জানিয়েছেন, ওই এলাকায় কেএমডিএ-র জল প্রকল্পের কাজ চলছিল এবং সেই কাজের সময় তিনজন ঠিকা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃত শ্রমিক শেখ মুস্তফার বাড়ি মহেশতলা থানা এলাকায় বলে জানা গিয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

দিল্লিতে NDA-এর বৈঠকে উপস্থিত NCPI-এর ২০ সাংসদ

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন