মাঝরাতে শেষ হল নিষ্পত্তির কাজ! বাদ কত নাম? ১০ জেলার বিচারাধীনরা অপেক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে ৬০ লক্ষ ভোটার ছিল বিচারাধীনের তালিকায়। তাঁদের নথি যাচাই করার জন্য ঠিক করা হয়েছিল বিচারকদের। তাঁরা নথি যাচাই করে প্রকাশ করেছেন সাপ্লিমেন্টারি তালিকা। রাজ্যের ১০ জেলা বাদে বাকি সব জেলায় বিচারাধীন ভোটারেদর ভাগ্য নিষ্পত্তি করলেন বিচারকরা। শেষ পাওয়া খবরে, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ অভিযোগের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।

সূত্রের খবর, এই তথ্য যাচাই করে নিষ্পত্তি হওয়ার পরে যাঁদের নাম চূড়ান্ত তালিকায় উঠেছে, তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যাঁরা বাদ পড়েছেন, তাঁরা নতুন করে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু ট্রাইব্যুনাল তৈরি হলেও কাজ শুরু হয়নি। পাশাপাশি প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ হয়েছে সোমবার। এরপরে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। জানা গিয়েছে, ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের মধ্যে বৈধ ভোটার ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন। অবৈধ ভোটারের তকমা পেয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। এদের পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে হবে।

সূত্রের খবর, সংখ্যার হিসেবে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতেও বহু ভোটারের নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদেই অবৈধ ভোটার পাওয়া গিয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন। নদিয়াতে এখনও পর্যন্ত ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। তারমধ্যে ২ লক্ষ ৮ হাজার ৬২৬টি ভোটারের নথি অবৈধ বলেই চিহ্নিত করেছেন বিচারকরা। উত্তর ২৪ পরগনা জেলায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে মোট বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম।

যাঁরা বাদ পড়ছেন, তাঁরা নতুন করে নাম তুলতে পারবেন। ট্রাইব্যুনালে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে তাঁরা আবেদন করতে পারবেন। কিন্তু আসন্ন নির্বাচনে তাঁদের ভোট দেওয়া এখন প্রশ্নের মুখে। 

 

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক