৭ বিজেপি বিধায়কের সাসপেনশন মামলায় বিধানসভার অধ্যক্ষের হলফনামা চাইল হাইকোর্ট

হলফনামা দিতে হবে বিধানসভার অধ্যক্ষকে। পরবর্তী শুনানি, আগামী ৫ মে। বাজেট অধিবেশনের সময় বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছিল ৭ বিজেপি (BJP) বিধায়ককে। বিধানসভায় হাতাহাতির ঘটনায় সাসপেন্ড করা হয় তাঁদের। সেই মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। এই মামলার শুনানি ছিল সোমবার। বিচারপতি নির্দেশ দেন আগামী সোমবারের মধ্যে হলফনামা দিতে হবে বিধানসভার অধ্যক্ষকে (Speaker)। পরবর্তী শুনানি, আগামী ৫ মে।

৭ বিজেপি বিধায়ক সাসপেন্ড মামলা সোমবার উঠেছিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। এদিন বিচারপতি নির্দেশ দেন, রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবারের মধ্যে হলফনামা জমা দিতে হবে আদালতে। এই মামলার পর পরবর্তী শুনানি হবে আগামী ৫ মে। আর অধ্যক্ষকে হলফনামা জমা দিতে হবে আগামী সোমবার।

উল্লেখ্য, বিধানসভায় শান্তি ভঙ্গের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৭ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আদালতে মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিজ্ঞা, সুদীপ মুখোপাধ্যায়, মনোজ টিজ্ঞা, নরহরি মাহাতো, দীপক বর্মণ, শংকর ঘোষ। সোমবারের শুনানিতে বিজেপি বিধায়কদের আইনজীবী বলেন, ৫ বছর সাসপেন্ড করা হলে এঁরা বিধানসভায় প্রস্তাব রাখবেন কী করে? বিরোধী দলনেতা তাঁর ভূমিকা পালন করবেন কী করে?

উল্লেখ্য, বাজেট অধিবেশনের সময় বিজেপি ও তৃণমূল (TMC) বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। জামা ছিঁড়ে যায় ও বুকে আঘাত লাগে পরিষদীয় দলনেতা মনোজ টিজ্ঞার। আহত হন বিজেপির দুই বিধায়ক চন্দনা বাউড়ি ও শিখা চট্টোপাধ্যায়। এসএসকেএমে (SSKM) ভর্তি করতে হয় অসিত মজুমদারকে।

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

৪ অক্টোবরে ‘মহালক্ষ্মী রাজযোগ’, কপাল খুলছে ৪ রাশির জাতকদের

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস