‘অগ্নিপথ’ বিক্ষোভে শনিবারও বাতিল বেশ কিছু ট্রেন

বাংলা থেকে এদিন মোট ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ বিধি আরোপ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের বিতর্কিত প্রকল্প ‘অগ্নিপথ’(Agnipath Scheme) ঘিরে কার্যত জ্বলছে দেশের একাধিক রাজ্য। তার মধ্যে যেমন বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা রয়েছে তেমনি রয়েছে হরিয়ানা, রাজস্থান ও বাংলাও(West Bengal)। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তার স্বার্থে বেশ কিছু ট্রেন শনিবার বাতিল করেছে পূর্ব রেল(Eastern Railway)। সেই সঙ্গে জানানো হয়েছে রেলের সম্পত্তি যাতে বিক্ষোভকারীদের হাতে পড়ে নষ্ট না হয় সেই দিকেও খেয়াল রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। কেননা ‘অগ্নিপথ’ বিক্ষোভের জেরে রেলের ৩ কোটি ২৯ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। বিক্ষোভের আগুনে পুড়ে ছারকার হয়েছে মোট ৩০টি এসি ও ৪৭টি নন-এসি কোচ। এর সঙ্গে পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি তো রয়েইছে। তাই সব দিক খতিয়ে দেখেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা থেকে কোন কোন ট্রেন বাতিল(Train Cancel) করা হয়েছে শনিবার পূর্ব রেলের তরফে? এদিন এক বিজ্ঞপ্তিতে(Notice) জানানো হয়েছে, বাংলা থেকে এদিন মোট ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ বিধি আরোপ করা হয়েছে। এদিন যে ১০টি ট্রেন বাতিক করা হয়েছে সেগুলি হল – আসানসোল-গয়া মেমু, আসানসোল-বারাণসী মেমু, কলকাতা- জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া- দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, মালদা টাউন- নিউদিল্লি এক্সপ্রেস, হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া- ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস এবং হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস।

এই ট্রেনগুলি বাতিল হওয়ায় এদিন হাওড়া স্টেশনে বেশ কিছু যাত্রী বিক্ষোভও দেখান। অনেকেই সেখানে আটকে পড়েছেন। বাড়ি ফিরতে না পেরে নানা অসুবিধার সন্মুখীন হচ্ছেন। যদিও রেলের তরফে জানানো হয়েছে পরিস্থিতির পরিবর্তন না ঘটা পর্যন্ত ট্রেন বাতিল করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই। তবে গতকালের তুলনায় এদিন বিক্ষোভে কিছুটা হলেও ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। তাই রেলের আধিকারিকেরা জানিয়েছেন, আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠতে পারে।

হুগলির বলাগড়ে তালশাঁসের শতাব্দী প্রাচীন মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে আগ্রহী নন শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী