নদিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা শহিদ ঝন্টুর মরদেহ, শেষ বিদায় গান স্যালুটে

Share:

নিজস্ব প্রতিনিধি: পেহেলগাঁও হত্যাকাণ্ডে শোকাহত গোটা দেশ। তার মাঝেই সেনা-জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন নদিয়ার ঝান্টু আলি শেখ। আজ অর্থাৎ শনিবার তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে তাঁর নদিয়ার বাড়িতে। তাঁর উদ্দেশ্যে দেওয়া হয় গান স্যালুটও। তার পরই তাঁকে বাড়ির উদ্দেশ্যে রওনা করল ব্যারাকপুরের সেনা অফিসাররা। বুক ভরা কষ্ট নিয়ে ভাইয়ের শোক সামলে দেশবাসীকে অশান্তি এড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে সাহসী শপথ নেওয়ার আহবান জানালেন শহিদের দাদা সুবেদার সফিকুল শেখ।

সেনা অফিসাররা গান সেলুট দিয়ে শহিদ ঝন্টু আলি শেখের মৃতদেহ রওনা করল বাড়ির উদ্দ্যেশ্যে। শহিদ ঝান্টু আলি শেখের দাদাও সেনাবাহিনীতে কর্মরত। শহিদের দাদা সফিকুল শেখ এই দিন বলেন, কোন জাত-পাত বা ধর্ম নয়! অশান্তি নয়! সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদলা নেওয়াই হবে এখন একমাত্র পথ। বসন্ত গঞ্জের জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল জঙ্গিরা। তাদের আক্রমণ করতে গিয়েই মাথায়, এবং দুই কাধে গুলি করে জঙ্গিরা। এই দিন পুরো অপারেশন লিড করেছিল ঝন্টু আলি শেখ। সেই সময়ে তাঁকে গুলি করা হয়ে। তার পরই তাঁকে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় আর্মি হাসপাতালে। তার পরই ঝন্টু শেখকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঝন্টু শেখের দাদা সুবেদার রফিকুল শেখ বলেন, “একসঙ্গে আমি আর ভাই ছিলাম, কিন্তু আলাদা জায়গায় তল্লাশি করছিলাম। জঙ্গিরা ভাইয়ের উপর হামলা করে আর তাতে তিনটি গুলি ওর লাগে। তার মধ্যে একটি ওর মাথায় লাগে। আর বাকি দুই গুলি দুটি কাঁধে লাগে। তারপর সেখানেই ও পড়ে যায় মাটিতে।”

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশির সময় তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের