জোরপূর্বক চিকিৎসা করাতে আসা শিশু কন্যার বমি পরিষ্কার করানো হল তার বাবাকে

Share:

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর: জোরপূর্বক চিকিৎসা করাতে আসা নাবালিকা শিশু কন্যার বমি পরিষ্কার করানো হল তার বাবাকে দিয়েই। ঘটনায় হাসপাতাল সুপার এর কাছে লিখিত অভিযোগ শিশুকন্যার বাবার, অভিযোগ অস্বীকার অভিযুক্ত ডাক্তারের। ঘটনা তদন্ত করে দেখা হবে জানালেন সুপার । শুরু রাজনৈতিক তরজা।ফের অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। অভিযোগ গতকাল রাতে শান্তিপুর(Shantipur) হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল তার পাঁচ বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে জ্বর এবং বমি সংক্রান্ত অসুবিধার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান, তখনই এমার্জেন্সিতেই বমি করে ফেলে ফুটফুটে ছোট্ট নাবালিকা শিশুটি, হাসপাতালের ভেতরে বমি করেছে শিশু তাই পরিষ্কার করতে হবে তার বাবাকেই।

এরপরেই জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করায় এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। ঘটনায় ডাক্তারকে একাধিকবার বললেও ডাক্তার জানান এটা রোগীর পরিবারের কর্তব্য। পরবর্তীতে বাড়ি ফিরে আজ শান্তিপুর হাসপাতালে(Shantipur Hospital) সুপার এর কাছে লিখিত অভিযোগ জানান ওই শিশু কন্যার বাবা সমীর শীল। ঘটনায় এই ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা হবে বলে জানান শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। অপরদিকে অভিযুক্ত ডাক্তার জানান রোগীর বাবা নিজেই বলেছিলেন তিনি বমি পরিষ্কার করে দেবেন, তাই তিনি বমি পরিষ্কার করার কথা বলেন। তবে তাকে কোনো রকম জোর করা হয়নি। এরপরেও যদি রোগীর পরিবার অভিযোগ করেন তাহলে তার কিছু বলার নেই।

অপরদিকে এই ঘটনা সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর বিধানসভার বিধায়ক(Shantipur MLA) ব্রজ কিশোর গোস্বামী। তবে এই অমানবিক চিত্র সামনে আসতেই রাজ্যের শাসকদল এবং রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন দেখার এই ভিডিও সামনে আসার পর এবং শিশু কন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে কি কি পদক্ষেপ গ্রহণ করে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনাকে নিন্দনীয় বলে মনে করছে শান্তিপুরবাসী।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ