নাবালিকা মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করছে বিজেপি: শান্তনু সেন

ব্যানারে ওই নাবালিকার ছবি ও নাম উল্লেখ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আবারও উত্তাল হয়ে উঠেছে কালিয়াগঞ্জ (KALIAGANJ)। পুলিশকে মারধর থেকে থানায় ঢুকে তাণ্ডব, পাথর- ইটবৃষ্টি, বোতল ছোঁড়া, আগুন লাগানো বা বোমাবাজি- বাদ নেই কিছুই। থানার সামনের গাড়ি ভস্মীভূত হয়ছে। পুড়েছে থানার গুরুত্বপূর্ণ নথি। আহত ব্যাপক অংশের পুলিশ। বিক্ষোভকারীদের হঠাতে রবার বুলেট, কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এই পরিস্থিতিতে মুখ খুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন। 

তাঁর অভিযোগ, নাবালিকা মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করছে বিজেপি। সবুজ শিবিরের দাবি, এই তাণ্ডবের পেছনে রয়েছে বিজেপি এবং কেএলও। আরও অভিযোগ, পরিকল্পনা না কি বিচ্ছিন্নতাবাদী নেতা জীবন সিংহের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, তাণ্ডবের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে বিজেপি।

উল্লেখ্য, নাবালিকা রহস্য মৃত্যু নিয়ে উত্তাল কালিয়াগঞ্জ। একাংশের দাবি, ধর্ষণ করে খুন। তবে রাজ্যের দাবি, বিষক্রিয়ায় মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট, বিষক্রিয়ায় মৃত্যু। বলা হয়েছে দেহে ছোটখাটো আঘাতের চিহ্ন আছে। তবে নির্যাতনের চিহ্ন নেই। ঘটনার তদন্তে রাজ্যে এসেছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে জাতীয় কমিশনের বক্তব্য ছিল, ‘যোগ্যতা নেই’। রাজ্যের কমিশন বলেছিল, বাংলাকে দমন করার চেষ্টা করা হচ্ছে। নাবালিকা মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ ছিল, ওরা (কমিটি) বিজেপির দলদাস।

আরও পড়ুন: কালিয়াগঞ্জ কাণ্ডে ৪ এএসআই সাসপেন্ড 

গতকাল মালদার গাজোলে বিজেপি’র বিক্ষোভ মিছিল বেরিয়েছিল নাবালিকা মৃত্যু ইস্যুতে। সেখানে ব্যানারে ওই নাবালিকার ছবি ও নাম উল্লেখ ছিল। যা করা যায় না। এই প্রসঙ্গে রাজ্য কমিশন বলেছিল, ‘অনুচিৎ কাজ’। উল্লেখ্য, এর আগে ট্যুইট করেও নাম প্রকাশ করা হয়েছিল নাবালিকার। জোড়াফুল শিবিরের অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে আইন ও ভাবাবেগকে আঘাত করছে পদ্মশিবির। উল্লেখ্য, হাঁসখালি কাণ্ডের সময়েও নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন বিজেপি নেত্রী রেখা ভার্মা। তাঁকে নোটিশ পাঠিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। 

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের