এই মুহূর্তে

৩০০ টাকার টিকিট ২ হাজারে বিক্রি, শান্তিনিকেতনের হেরিটেজ ওয়াকে কালোবাজারির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’ টিকিট নিয়ে কালোবাজারির গুঞ্জন ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রথমে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করলেও, টিকিট বিতর্ক ঘিরে প্রশ্ন বাড়ায় অবশেষে স্পষ্ট অবস্থান নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘হেরিটেজ ওয়াক’-এর টিকিট শুধুমাত্র রবীন্দ্রভবন সংগ্রহশালার কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে। এর বাইরে অন্য কোনও মাধ্যমে টিকিট বিক্রি বা বুকিংয়ের সুযোগ নেই। দেশ-বিদেশের পর্যটকদের এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছে।

বিশ্বভারতীর দাবি, ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর থেকেই শান্তিনিকেতন নিয়ে আগ্রহ বেড়েছে, আর সেই সুযোগে কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। কালোবাজারির অভিযোগকে ‘অমূলক’ বলে দাবি করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি পরিকল্পিতভাবে ভুল তথ্য রটিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। পাশাপাশি স্বচ্ছতা আরও বাড়াতে আগামী কয়েক মাসের মধ্যেই অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা চালু করার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় শেষ স্ট্যাটাস, পরীক্ষা দিয়ে এসেই আত্মঘাতী ১৭ বছরের কিশোর

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে হেরিটেজ ওয়াকের টিকিট কালোবাজারির অভিযোগ তোলেন এমটিএস স্থায়ী কর্মীরা। এই অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে ইমেলও করা হয়। অভিযোগে বলা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আধার কার্ড দেখিয়ে ৩০০ টাকায় টিকিট দেওয়া হয়, সেখানে একই টিকিট নাকি কয়েক হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। এই অভিযোেগ প্রকাশ্যে আসতেই প্রশাসনের অস্বস্তি বাড়ে।

কোভিড পরিস্থিতির পর থেকে আশ্রম এলাকায় সাধারণ পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রিত। গত বছর ২৩ জুলাই উপাচার্যের উদ্যোগে ‘হেরিটেজ’ শান্তিনিকেতন পরিদর্শনের নতুন ব্যবস্থা চালু হয়। চলতি বছরের ৩ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘হেরিটেজ ওয়াক’। বর্তমানে প্রতি শুক্র, শনি ও রবিবার নির্দিষ্ট সময়ে বিশ্বভারতী নিযুক্ত গাইডের সহায়তায় এই পরিদর্শন হয়। টিকিটের মূল্য পর্যটকদের জন্য ৩০০ টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য ১৫০ টাকা। তবে বিজ্ঞপ্তির ভাষা ও শব্দচয়ন নিয়েও বিশ্ববিদ্যালয়ের অন্দরে বিতর্ক থামেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ সিউড়ির গার্লস হাই স্কুলে হাজির জেলাশাসক

‘‌এবার দল সিদ্ধান্ত নেবে’‌, প্রতীক উর ইস্যুতে ঢোঁক গিলেও অহংকারী মেজাজ সেলিমের

ভূমিহীন চাষি ও ক্ষেতমজুরদের জন্যও এবার ‘কৃষকবন্ধু’, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ–মাংস বন্ধ হবে, পদ্মনেতার ভাইরাল ভিডিও’‌য় বিতর্ক তুঙ্গে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

Funny ভিডিও শুটিংকে কেন্দ্র করে মারধর, রেস্তোরাঁর মালিকের ‘দাদাগিরির’ অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohammedan SC vs FC Goa 0 - 0
Goals
Kick Off 7.30 PM IST
Live Score 0 - 0
Match Status Yet To Begin
Powered by Ei Muhurte