শান্তিপুরের প্রসিদ্ধ রামনবমীর উৎসবে পুজোর ডালি নিয়ে হাজির বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: রামনবমী উপলক্ষে নদিয়ার শান্তিপুরে ইতিহাস প্রসিদ্ধ পুজোয় উপস্থিত তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী(MLA Braja Kishor Goswami)। পুজো কমিটি গুলির হাতে তুলে দিলেন পুজোর সরঞ্জাম, দিলেন শুভেচ্ছা বার্তা । একযোগে শুভেন্দু এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে কটাক্ষ করেন বিধায়ক।রবিবার রাম নবমী। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের বহু প্রাচীন ইতিহাস প্রসিদ্ধ রামনবমীর উৎসব বা রামনবমীর দোল। এই উপলক্ষে সকাল থেকে হরিপুরে উৎসবের মেজাজে। রামনবমী উপলক্ষে নদিয়ার শান্তিপুর হরিপুর(Haripur) অঞ্চলের বাড়িতে রাম পুজো করে পূজোর ডালি নিয়ে পুজো কমিটিগুলির কাছে পৌঁছে গেলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। শান্তিপুরের হরিপুর অঞ্চলে এসে প্রতিটি পূজা মন্ডপে পুজোর অর্ঘ্য প্রদান করেন তৎসহ সমস্ত ব্যবস্থাপনা নিজেই খতিয়ে দেখলেন বিধায়ক। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে তীব্র কটাক্ষ করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।

রবিবার সাংসদ জগন্নাথ সরকার(MP Jagannath Sarkar) হরিপুর অঞ্চলে পুজো উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক জানান, উনি এসেছিলেন যাক শুনে ভালো লাগলো ।এতদিনে কোন মন্দির এবং কোন ধর্মীয় স্থানের উন্নতি দুবারের সাংসদ করলেন সেটাই তিনি জানেন না। তবে পুজো উদ্বোধন করতে একজন ধর্মীয় পরিবারের সন্তান হিসেবে আমি জানি পুজোয় কি কি করতে হয় তাই ধর্মীয় স্থানে এসেছি এবং শুভেচ্ছা বার্তা দিয়ে যাচ্ছি।রামনবমী নিয়ে রাজনীতি প্রসঙ্গে বিধায়কের মন্তব্য আজ যত বছর রামনবমী শান্তিপুরে পালন করা হচ্ছে তত বছরের সাংসদদের জন্মও হয়নি, আমারও জন্ম হয়নি এবং বিজেপি পার্টির জন্ম হয়নি। সুতরাং রামনবমী নিয়ে রাজনীতি করাই উচিত না। প্রভুরাম সকলের আরাধ্য দেবতা ।তাই ভগবানকে নিয়ে রাজনীতি করা একদমই উচিত নয়। অপরদিকে গতকাল রানাঘাটে শুভেন্দু অধিকারীর শক্তি প্রদর্শন মন্তব্যে বিধায়কের কথা নতুন করে সনাতনী হয়েছেন ।১০ বছর খেয়ে মধু উনি এখন সনাতনী হয়েছেন ।উনাকে ধন্যবাদ জানাই। সনাতনীদের মূল মন্ত্র সকলকে আপন করে নেওয়া। উনি কতটা মানুষকে আপন করে আর মানুষ কতটা আপন করে ওনাকে, সেটাই এখন দেখার। অপরদিকে প্রশাসনিক তৎপরতা প্রসঙ্গে বিধায়কের মন্তব্য রামের উৎসব প্রভু রামই রক্ষা করবে।এদিকে, রামনবমী উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগম নবদ্বীপের আনুমানিক তিনশত বছর প্রাচীন রাম মন্দিরে।নবদ্বীপ শহর(Nabwadip City) দেশ তথা রাজ্যের এক প্রাচীন জনপদ, যা বৈষ্ণব নগরী হিসেবেও সমাদৃত। এই নবদ্বীপেই জন্মেছিলেন সনাতন ধর্মাবলম্বী মানুষদের অন্যতম পথ প্রদর্শক শ্রী চৈতন্য মহাপ্রভুর।

যিনি কৃষ্ণ নামের প্রচারক হিসেবেও জগৎ বিখ্যাত।চৈতন্য ভূমি নবদ্বীপ হলেও এই নবদ্বীপে বৈষ্ণব ধর্মের পাশাপাশি পুজিত হয় শাক্ত ধর্মের সকল দেবদেবীর সাথে প্রভু শ্রী রামচন্দ্রেরও।নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলার পার্শ্ববর্তী এলাকা ১৪ নং ওয়ার্ডের সংগ্লগ্ন রাম-সীতা পাড়ায় অবস্থিত আছে রাম মন্দির।জানা যায়, এই মন্দিরের নামেই এলাকার নামকরণ হয়েছিল। বর্তমানে এই মন্দির পশ্চিম বঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের দ্বারা স্বীকৃতী পেয়েছে। মন্দিরে রয়েছে দাড়ুকাঠের নির্মিত প্রভু রামচন্দ্র, লক্ষণ, সীতা, ও হনুমানজির মূর্তি।রবিবার রামনবমীর বিশেষ দিনে সকাল থেকেই ভক্ত সমাগমে মুখোরিত হয়ে উঠেছে এই মন্দির চত্বরে।লোকমুখে জানা যায়, তৎকালীন সময়ে এক সাধু সপ্নাদেশ পান। সে সময় এই এলাকা দিয়েই বয়ে যেত গঙ্গা, আর সেখানেই মিলেছিলো দাড়ুকাঠ, আর তা দিয়েই তৈরী হয়েছিল এই মূর্তীর।অতীতে মন্দির কাচাঁ ছিলো পরে তা ইমারতির তৈরি হয়।প্রতি বছরের মতো রামনবমীর দিন সকাল থেকেই মন্দিরে শুরু হয়েছে বিশেষ পুজোরও,, মন্দির চত্বরে বসেছে ভোগ ও ফুল, ফলের অস্থায়ী দোকান।আর এই রাম মন্দির নবদ্বীপ শহরের অতী প্রাচীন হবার কারনে শুধু শহরের মানুষ নয়, নবদ্বীপ শহরে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান, সহ সুদুর কলকাতা থেকেও ভক্তরা পুজো দিতে আসেন এই বিশেষ দিনে।

মাত্র ৩৩ বছরেই সব শেষ, ঘুমের মধ্যে প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬