হাজিরা এড়ানোর পরেই চিঠি নিয়ে ইডির দফতরে হাজির শাহজাহানের আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ইডির দফতরে  হাজিরা এড়িয়েছেন শেখ শাহজাহান। আর এরপরেই   চিঠি নিয়ে  ইডির দফতরে গেলেন শাহজাহানের আইনজীবী । যদিও চিঠিতে কি লেখা আছে তা নিয়ে কোন মন্তব্য করেনি আইনজীবী। এমন কি শেখ সাহাজাহান কোথায় আছে সেই বিষয়ে ও কিছু বলতে চান নি। তবে সময় চেয়ে চিঠি দিতে এসেছেন বলে সূত্রের খবর। জানা যায়, শাহাজনের আইনজীবীর সেই চিঠি গ্রহণ করেননি ইডির আধিকারিকরা।

সন্দেশখালি কাণ্ডে এখনও পর্যন্ত অধরা শেখ শাহজাহান। দ্বিতীয়বার ফের ইডির হাজিরা এড়ালেন শাহজাহান। বুধবার সকাল ১১ টা নাগাদ ইডির দফতরে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ  দেওয়া হয়েছিল । তাই এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে ছিল কঠোর নিরাপত্তা। তবে এদিনও হাজিরা দিলেন না শেখ শাহজাহান। টানা ৩২ দিন ধরে নিখোঁজ শাহজাহান।

প্রসঙ্গত , রেশন দুর্নীতিকাণ্ডে গত ৫ই জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহাজনের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। তালা ভেঙে শাহাজনের বাড়িতে  তাঁরা তল্লাশি চালায়। সেইসময় গ্রামবাসীদের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র আধিকারিকেরা। কয়েকশো গ্রামবাসী লাঠি, পাথর, ইট নিয়ে চড়াও হন ইডি ’র অফিসার এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। সেই হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত না হলেও ৩ ইডি আধিকারিক বেশ ভালই জখম হন। তাঁদের হাসপাতালেও ভর্তি করাতে হয়। এই ঘটনার পরেই গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আর সেইসময় শাহজাহান সেই তলব এড়িয়ে যায়। এরপরেই ৭ ই ফেব্রুয়ারি ফের তাঁকে তলব করে ইডির আধিকারিকরা।  আর দ্বিতীয়বার হাজিরা এড়ানোর পর  কি ফের শাহাজনকে ইডি তলব করবে? সেটাই এখন দেখার।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ