শিলিগুড়ি মহাকাল মন্দির বিশ্বের উচ্চতম, দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : উত্তরের পর্যটনে নতুন পালক মহাকাল মন্দির। মাটিগাড়া নকশালবাড়ি এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে শিলিগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেছেন, দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে তৈরি হবে এই মন্দির। এটি হবে বিশ্বের অন্যতম শিবমন্দির। বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি করা হচ্ছে। ২১৬ ফুট মহাকালের মূর্তি তৈরি করা হচ্ছে।

দিঘায় জগন্নাথ মন্দির, নিউ টাউনে দুর্গা অঙ্গনের পর এবার উত্তরে হতে চলেছে মহাকাল মন্দির। এটি তৈরি করার জন্য ১৮ একর পর্যন্ত জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে। শিলিগুড়ির মাটিগাড়ায় শিবমন্দিরের নাম দেওয়া হয়েছে মহাকাল মহাতীর্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহাকালকে ঘিরে ১২টি অভিষেক লিঙ্গ মূর্তি থাকবে। ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে।মন্দিরে দুটি পরিদর্শনের রাস্তা থাকবে, যেখানে ১০ হাজার লোক একসঙ্গে যেতে পারবে। শিলিগুড়ির মাটিঘাড়ায় শিবমন্দিরের নাম দেওয়া হয়েছে মহাকাল মহাতীর্থ। এখানে একাধিক সুযোগ-সুবিধা রাখা হচ্ছে।

তিনি আরও বলেছেন, মহাকাল মহাতীর্থ এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন। বিজেপি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু তোষণ করেন বলে অভিযোগ তুলে হিন্দু বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়। সেটি এদিন খন্ডন করে তিনি বলেছেন, দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, নিউটাউনে দুর্গা অঙ্গন তৈরি করেছেন, তারকেশ্বর মন্দির, গঙ্গাসাগর মেলার সুবিধায় কাজ করেছেন। তাঁর কাছে মানুষ আগে। তিনি মনে করেন ধর্ম মানে ধারণ করা। বাংলাকে এক নম্বর করা হবে বলে তিনি জানিয়েছেন। এবার গঙ্গাসাগরে ১ কোটি ৩০ লক্ষ মানুষ এসেছে। কালীঘাট দক্ষিণেশ্বর স্কাইওয়াক করে দেওয়া হয়েছে। এই মন্দিরকে কেন্দ্র করে ব্যবসা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেছেন, জল্পেশ শিবমন্দিরের সঙ্গে শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি