প্রেমিকাকে গুলি করে খুনের চেষ্টা, গুলিবিদ্ধ ১- ধৃত অভিযুক্ত

বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ টিউশন পড়ে বাড়ি ফিরছিল বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের খুশিপুরের এক নাবালিকা।  

Share:

নিজস্ব প্রতিনিধি:  নাবালিকাকে রাতের অন্ধকারে গুলি (Fire) করে খুনের চেষ্টা চালায় এক যুবক। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারী ব্লকের। ওই যুবকের গুলিতে আহত হয় এলাকারই একজন। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আহতকে (Injured) মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের (Police) দাবি, নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আক্রমণকারী যুবকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ টিউশন পড়ে বাড়ি ফিরছিল বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের খুশিপুরের এক নাবালিকা (Minor)।  সেই সময়ই ২ নম্বর ওয়ার্ডের শেরপুর মসজিদ সংলগ্ন এলাকার  অন্ধকার রাস্তায় অভিযুক্ত যুবক মানিক হালদার (২২) পথ আটকায় তার। এরপরই ওই নাবালিকার সঙ্গে  বচসায় জড়িয়ে পড়ে যুবক। চিৎকার-চেঁচামেচিতে পার্শ্ববর্তী ক্লাব থেকে ছুটে আসেন স্থানীয়রা। নাবালিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করা হলে গুলি চালায় অভিযুক্ত মনিক হালদার। এই ঘটনায় গুলিবিদ্ধ হয় এলাকার অন্য এক যুবক রাজা দাস (২০)। তড়িঘড়ি গুলিবিদ্ধ যুবককে নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। তারপর আহতকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই  রাতেই গুলিবিদ্ধকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

 খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বংশীহারী থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত অভিযুক্ত মানিক হালদারকে। অভিযান চালিয়ে  শেরপুর এলাকায় রাস্তা সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে উদ্ধার হয় পিস্তল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত মানিক হালদারের। সম্পর্কের টানাপোড়নের জেরেই এই ঘটনা ঘটিয়েছে যুবক। অবশ্য নাবালিকার পরিবারের দাবি, প্রেম নয়, বেশ কিছুদিন ধরেই ওই অভিযুক্ত যুবক আগে থেকেই উত্ত্যক্ত করত নাবালিকাকে।

আরও জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে দিল্লি থেকে এসে নাবালিকার বাড়ির পাশেই থাকত অভিযুক্ত। মানিক থাকত তার মামার বাড়িতে। অভিযুক্ত কিশোরের বাড়ি কুশমন্ডি থানার ছাইতান এলাকায়। তার বাবা-মা কর্মসূত্রে থাকেন দিল্লিতে। এদিকে যুবকের কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল, তার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ। শুক্রবার সকালে সম্পূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার। বলেন ‘খুশিপুর এলাকায় একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত যুবক। এলাকাবাসীরা বাধা দিতে এলে অভিযুক্তর গুলিতে গুলিবিদ্ধ হয় এলাকার এক যুবক রাজা দাস (২০)। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে’। শুক্রবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী