সামসেরগঞ্জে যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি:  বুধবার রাতে সামসেরগঞ্জে খুন এক যুবক। পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে তাঁকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে।  বুধবার রাতে ভয়াবক ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের পাশে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।  

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  মৃত ওই যুবকের নাম রাহুল বিশ্বাস(৩৪), বাড়ি সামসেরগঞ্জের তারবাগান এলাকায়। পেশায় তিনি হোটেল ব্যবসায়ী। আগে পাতার ব্যবসা করলেও বেশ কিছুদিন থেকে জাতীয় সড়কের পাশে হোটেল খুলেছিলেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে  যায় বিশাল পুলিশ বাহিনী।  প্রত্যক্ষদর্শী সঙ্গীদের দাবি, রাহুল যখন হোটেলে বসে ছিলেন তখন  হঠাৎ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পরপর কয়েক রাউন্ড গুলি চালায়  । সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হলে পালিয়ে যায় দুষ্কৃতিরা। তড়িঘড়ি তকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি থাকায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। সেখানে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় রাহুল বিশ্বাসের।

এখনো পর্যন্ত যুবককে খুনের আসল কারণ জানা যায়নি।  ঘটনার পরেই সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় ছুটে আসেন ফরাক্কার এসডিপিও সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের নেপথে কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতির সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে । 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড