বাড়িতে জাল নথির স্তূপ, গ্রাহক সেজে চক্রের মূল পাণ্ডাকে পাকড়াও পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ভুরি-ভুরি জাল সরকারি নথিপত্র। গ্রাহক সেজে ভুয়ো চক্রের আরও এক কাণ্ডারিকে পাকড়াও করল পুলিশ। জন্ম ও মৃত্যু শংসাপত্র, টাকা দিলেই মিলত সরকারি স্বীকৃতির সেই সব নথি। পুলিশের অভিযানে অবশেষে জাল শংসাপত্র চক্রের পান্ডা লালন কুমার ওঝাকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমা এলাকার বাগডোগরা পুটিমারীর বাসিন্দা ৩৫ বছরের লালনের বিরুদ্ধে ভুয়ো নথি তৈরির অভিযোগ উঠেছিল। সম্প্রতি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু সংসাপত্র তৈরির অভিযোগ সামনে আসার পর গ্রেফতার হয় দু’জন। তাদের জেরা করেই উঠে আসে লালনের নাম।

এরপর পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা শাখা এক পরিকল্পনা করে। জালে রাঘব বোয়ালকে আনতে গেলে যে ছদ্মবেশ দরকার তা বেশ বুঝেছিলেন পুলিশ আধিকারিকরা। সেই মতো হয় পরিকল্পনা। যৌথভাবে গ্রাহক সেজে তারা লালন কুমার ওঝার বাড়িতে যায়। তারপর অনুনয় বিনয়ের মাধ্যমে জানায় জাল নথি তৈরি করে দিতে হবে। লালন সম্মত হয়। তারপরেই তাকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ সূত্রে আরও খবর, তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র। সেই সঙ্গে পাওয়া যায় আধার ও প্যান কার্ডের নকল সহ একাধিক ভুরি ভুরি গুরুত্বপূর্ণ নথি। সবই জাল করা হয়েছিল সুকৌশলে। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই এই জাল নথি তৈরিতে হাত পাকিয়েছিল লালন কুমার ওঝা। তারপর মোটা অঙ্কের বিনিময়ে সেই সব নথি মানুষকে বিক্রি করত সে। এই জাল চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি