শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরুলিগঞ্জ হাইস্কুল। ছাত্র সংখ্যা প্রায় ২৯০০। রয়েছে ১৪টি স্কুল বাস, ১৭টি পুলকার। রয়েছেন মেট্রন, মালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরুলিগঞ্জ হাইস্কুল। ছাত্র সংখ্যা প্রায় ২৯০০। রয়েছে ১৪টি স্কুল বাস, ১৭টি পুলকার। রয়েছেন মেট্রন, মালি। রয়েছে ছাত্রীদের জন্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার ব্যবস্থ, রয়েছে স্কুলে নিজস্ব অ্যাম্বুলেন্সও। স্কুলের প্রতিটি কক্ষে রয়েছে সিসিটিভি ক্যামেরা। সরকারি স্কুল হলেও যেকোনও বেসরকারি স্কুলের সঙ্গে পাল্লা দিতে পারে শিলিগুড়ির মুরুলিগঞ্জ হাইস্কুল। স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম রাজ্যে শিক্ষারত্ন সম্মান ছাড়াও চারবার রাষ্ট্রপতির পদকের জন্য মনোনীত হয়েছেন। এবার সেই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। সাত দিনের জন্য বন্ধ রাখা হল স্কুল। ১৫ দিনের জন্যে ছুটিতে পাঠানো হল প্রধান শিক্ষককে। কিন্তু কেন, কী এমন ঘটল?

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম জানিয়েছেন, সম্প্রতি স্কুলে নিযুক্ত এক অতিথি শিক্ষক এক ছাত্রকে কান ধরে ৪০০ বার উঠবোস করান। এর আগেও তাঁর বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছি। সেই নিয়েই ঝামেলার সূত্রপাত। তাই ওই অতিথি শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া স্কুলে ঢুকে বহিরাগতদের একদল ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে, সেই নিয়ে স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। এরপরেই স্থানীয় বিধায়ক প্রধান শিক্ষককে স্কুলে না ঢোকার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রধান শিক্ষকের দাবি, ‘স্থানীয় বিধায়ক আমাকে স্কুলে ঢুকতে না করলেও আমাকে স্কুল পরিদর্শক এমন কোনও নির্দেশ দেননি। তবে পুলিশের অনুরোধে আমি ১৫ দিনের ছুটি নিয়েছি। পরিস্থিতি বিবেচনা করে সাতদিনের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে।’ এদিকে গত সোমবার এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ।

সরকারিউ নিয়ম উপেক্ষা করে স্কুলের বেশি ফি নেওয়া বিয়েও তাঁরা অভিযোগ করেছেন। তাঁদের দাবি, মুরুলিগঞ্জ হাইস্কুল একটি সরকারি স্কুল। তাই নিয়ম অনুযায়ী, স্কুলের বার্ষিক ফি ২৪০ টাকা হওয়া উচিৎ, কিন্তু বছরে ৮৪০ টাকা ফি নেওয়া হয়। ভর্তি হতে গেলে ৩ হাজার টাকা ডোনেশন নেওয়া হয়। এরপরেই প্রধান শিক্ষক সাফাই দিয়ে বলেছেন, ‘পরিচালন সমিতির নির্দেশেই স্কুলে বছরে ৮৫০ টাকা ফি নেওয়া হয়। স্কুলে ২৯০০ ছাত্রের জন্যে মাত্র ১৯ শিক্ষক আছে। ছাত্রদের টাকায় স্কুলে ২২ জন অতিথি শিক্ষক নিয়োগ করা হয়েছে। এছাড়া, স্কুলে স্পোকেন ইংলিশ, গিটার শেখানো হয়, সেগুলির জন্যে আলাদা শিক্ষক নিয়োগ করা হয়েছে। ইংরেজি মাধ্যমের ধাঁচেই চলে এই স্কুল। তাই এই ফি না নেওয়া হলে, স্কুল চলবে কী করে?’ এদিকে ওই শিক্ষক সত্যি ছাত্রকে মারধর করেছেন কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ওই এলাকার স্থানীয় বিধায়ক।

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের