উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে আর শিলিগুড়ির যানজটে নয়, হচ্ছে নতুন রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে শিলিগুড়ির যানজট অজানা নয় কারোরই। তবে এবার সুখবর। তৈরী হচ্ছে নতুন রাস্তা। শিলিগুড়ির বর্ধমান রোডে উড়ালপুলের কাজ কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে জানা গিয়েছে।

উত্তরের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি। সে রেলপথ হোক বা বাগডোগরা এয়ারপোর্ট। বহু পর্যটককই এই শহরের পথেই ধরেন উত্তরের রাস্তা। তাই এই শহরের যান জটের সমস্যা মেটাতে তৈরি হচ্ছে ফ্লাইওভার। যানবাহন চলাচলে সুবিধার জন্য রাস্তার সংস্কার। এই উড়ালপুলের কাজ শেষ হয়ে গেলে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জায়গায় যেতে বাস, গাড়িগুলিকে যানজটে ফাঁসতে হবে না। ফলে উপকৃত হবেন সকলেই। আগামী ৮ মাসের মধ্যেই বর্ধমান রোড চওড়া করার কাজ শেষ করে ফেলা হবে বলে জানা গিয়েছে। বর্ধমান রোডে নতুন উড়ালপুলের কাছ থেকে তিনবাত্তি মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার দুইপাশ বড় করা হচ্ছে। শহরে যেভাবে যান চলাচলের সংখ্যা বাড়ছে তার জন্য ট্র‍্যাফিক যানজট দূর করতে রাস্তা বড় করার কাজ শুরু হয়েছে।

অন্যদিকে জলপাইমোড়ের কাছে রাস্তা বড় করার কাজ ইতিসধ্যেই শুরু করেছে পূর্ত দফতর। বুধবার এই কাজ পরিদর্শন করতে সেখানে গেছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। জানা গিয়েছে, প্রায় ১০ কোটি টাকা খরচ হবে এই রাস্তা সংস্কার করতে। দুদিকেই প্রায় ১২ ফুট করে রাস্তা বড় হবে বলে জানান মেয়র। নতুন রাস্তাটি পেভার ব্লক দিয়ে তৈরি হবে বলে খবর।

তবে রাস্তার ধারে যেই দোকান ও হোটেলগুলি আছে সেগুলিকেও সরাতে হবে। এর জন্য ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনায় বসা হবে বলে জানান মেয়র। এছাড়াও সেবক রোডও বড় করার কাজ শুরু হবে। সেবক রোডও বড় করার কাজ শুরু হবে। আগামী ৩ বছরের মধ্যে শহরের বহু রাস্তা বড় করা হবে বলে জানা গিয়েছে।

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের