স্যুট বুট পরে বিয়েবাড়িতে ঢুকে একের পর এক চুরি, পাকড়াও ‘ফুল বাবু’

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কখনও তিনি বর পক্ষের অতিথি। কখনও আবার কনে পক্ষের ঘনিষ্ঠ আত্মীয়। সে যে বুঝে কোট-প্যান্ট পরে ঢুকে পড়তেন বিয়েবাড়িতে। বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়িতে ঢুকে ডান হাতের কাজ সারতেন নিমিষে। পেট পুজোর পর শুরু হতো তার আসল হাত সাফাইয়ের খেলা। নিমন্ত্রিতদের ভিড়ে ঢুকে ব্যাগ পত্র থেকে টাকা পয়সা বা নতুন বউয়ের পাওয়া উপহার হাতিয়ে নিয়ে চম্পট দিতেন বিয়ে বাড়ি থেকে। শিলিগুড়িতে একের পর এক বিয়েবাড়িতে চুরির ঘটনা সামনে আসতে থাকে ধীরে ধীরে। তদন্তে নামে পুলিশ। একাধিক বিয়ে বাড়ির সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখে অবশেষে গ্রেফতার চোর বাবাজি।

জানা গিয়েছে, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতেও শিলিগুড়ির সেবক রোডে(Sebak Road) একটি বিয়ে বাড়িতে হাজির হয়েছিলেন এই স্যুট বুট পরিহিত চোর বাবাজি। কিন্তু এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের ওই যুবককে দেখে সন্দেহ হয়। তিনি পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান। এরপরই পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম মনোজ চৌধুরী। পেশায় রংমিস্ত্রি। তার বাড়ি শিলিগুড়ির শিব মন্দির(Sib Mandir) এলাকায়। সে স্বীকার করেছে এইভাবে বেশ কয়েকদিন থেকে সে একের পর এক বিয়েবাড়ির অনুষ্ঠানে ঢুকে চুরি করেছে। তার কাছ থেকে খোয়া যাওয়া মালপত্র উদ্ধার করতে পুলিশ সোমবার ধৃতকে আদালতে হাজির করলে বিচারক তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে তদন্তে নেমে বিভিন্ন বিয়ে বাড়ির নিরাপত্তা রক্ষীদের ওই আগন্তুকের সিসিটিভি ফুটেজ থেকে ছবি পাওয়া গিয়েছে। সব ভাড়া দেওয়া বিয়ে বাড়ি গুলির নিরাপত্তা রক্ষীদের সতর্ক করা হয়েছিল। রবিবার যে বাড়িতে ওই আগন্তুক চুরি করতে গেছিল সেই বাড়িতে এসে এর আগেও অপরাধ ঘটিয়েছিল।

তাই নিরাপত্তা রক্ষীরা অতি সহজে ওই চোর বাবাজিকে চিনে ফেলে। তারপর ওই নিমন্ত্রণ বাড়িতে টাকা অবসরপ্রাপ্ত সেনাকর্তা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে চোর বাবাজি হাতে নাতে ধরা পড়ে। অভিযোগকারী শিলিগুড়ি বাসিন্দা মৌ ভট্টাচার্য জানান, তার মেয়ের বিয়ের সময়ও তিনি ওই ব্যক্তিকে দেখেছিলেন।। ভেবেছিলেন মেয়ের বান্ধবীর পরিবারের কেউ হবে। মালা বদলের সময় মেয়ের উপহার পাওয়া টাকার ব্যাগ একপাশে রাখা হয়েছিল। তাতে বেশ কিছু সোনার গহনা ও ছিল। সেগুলো সে হাতিয়ে পালিয়ে গিয়েছিল। ওই বিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে চোর বাবাজিকে শনাক্ত করা হয়েছিল। রবিবার মনোজ গ্রেফতার হওয়ার পর অভিযোগকারী মৌ ভট্টাচার্যকে ডেকে তাকে শনাক্ত করা হয়। শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি রাকেশ সিংহ জানিয়েছেন, শহরে পরপর অনুষ্ঠান বাড়িতে চুরির ঘটনায় অবশেষে ধরা পড়ে স্যুট পরিহিত ‘অচেনা অতিথি’। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই কাজ সে নিজে করত নাকি তার সঙ্গে আরো কেউ যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। একদিকে পেটুক অপরদিকে লোভী চোর। এই দুই অপরাধে আপাতত কারাবাসে শিলিগুড়ির মনোজ চৌধুরী(Manoj Chowdhury)। মোট কটি অনুষ্ঠান বাড়িতে এসে ‘অচেনা অতিথি’ হয়ে হাজির হয়ে এই অপরাধ ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর