২,২০৮ নয়, মাত্র সাত বুথে মৃত বা স্থানান্তরিত ভোটার নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ২,২০৮টি বুথে নয়, মাত্র সাতটি বুথে কোনও মৃত ও স্থানান্তরিত ভোটারের হদিশ মেলেনি। নির্বাচন কমিশনকে দেওয়া সর্বশেষ রিপোর্টে এমনটাই জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকরা। বৃহস্পতিবার ৯৪ ডিসেম্বর) কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘রাজ্যের সাত বুথে মৃত বা স্থানান্তরিত ভোটার নেই।  ওই সাত বুথের মধ্যে জলপাইগুড়ির একটি, মালদহের দু’টি, দক্ষিণ ২৪ পরগনার একটি, হাওড়ার একটি, পশ্চিম মেদিনীপুরে একটি এবং পুরুলিয়ায় একটি রয়েছে। এই বুথগুলিতে যত ভোটারের এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, সেগুলি সবই পূরণ করে জমা দেওয়া হয়েছে। কেউ মৃত, স্থানান্তরিত বা নিখোঁজ নেই। কারও নাম একাধিক জায়গাতেও নেই।’

সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জেলা নির্বাচনী আধিকারিকদের এক রিপোর্ট জমা পড়েছিল। তাতে জানানো হয়েছিল ২,২০৮টি বুথে কোনও মৃত, স্থানান্তরিত বা নিখোঁজ ভোটারের হদিশ মেলেনি। ওই রিপোর্ট প্রকাশ্যে আসায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। মৃত বা স্থানান্তরিত ভোটারের খোঁজ মেলেনি এমন বুথের ক্ষেত্রে শীর্ষে ছিল দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৭৬০টি বুথে মৃত বা স্থানান্তরিত ভোটার কেউ নেই বলে দাবি করা হয়েছিল। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাগুলির নির্বাচনী আধিকারিকদের (ডিইও) কাছে রিপোর্ট তলব করে। তার পরেই সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল। বুধবার জানা গিয়েছিল, ২২০৮ নয়, এই ধরনের বুথের সংখ্যা রাজ্যে ৪৮০টি। বৃহস্পতিবার নতুন পরিসংখ্যান এসেছে।

গত ৪ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) এনুমারেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে। ফর্ম পূরণের পর তা সংগ্রহের কাজও শেষের পথে। এনুমারেশন ফর্মের তথ্য পোর্টালে আপলোড করার শেষ দিন ১১ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।

 

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া