SIR জুজু, আতঙ্কে অসুস্থ হয়ে শয্যাশায়ী প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্ক অব্যাহত। দেশ ছেড়ে চলে যাওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন এক প্রৌঢ়। সরকারি সাহায্য চেয়ে রাজ্য সরকারের এবার দ্বারস্থ হলেন কালনার মহাপ্রভু পাড়ার বাসিন্দা ক্ষিতীশ শর্মা। SIR এর মূল পর্ব শুরু হতেই রাজ্যে নানা প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। তৃণমূলের দাবি বেশিরভবাগ ক্ষেত্রে এই সব মৃত্যুর নেপথ্যে কাজ করছে SIR আতঙ্ক। বিজেপির আবার বক্তব্য এখন সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব। এই নিয়ে চর্চা চলছে। তার মধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে ক্ষিতীশ শর্মার পরিবার।

এই পরিবারকেও গ্রাস করেছেন SIR  আতঙ্ক। ক্ষিতীশ শর্মার পরিবারের দাবি, SIR আতঙ্কেই স্ট্রোক হয়েছে ওই প্রৌঢ়ের। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি। স্টোকের পর থেকে সেসব বোধ। তাই সরকারি সাহায্য চেয়ে আবেদন করছেন ক্ষিতীশ শর্মার পরিবার। উপপ্রধানের কাছে গিয়েছেন, সেই সঙ্গে কথা বলেছেন কালনা ১ নম্বর ব্লকের বিডিও দফতরেও।

এই ঘটনাতেই শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই কালনার মহাপ্রভুপাড়া এলাকায় ভাড়া থাকেন ক্ষিতীশ শর্মা। ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না তাঁর নাম। বাবা মা ছোটবেলায় মারা গিয়েছেন। তাই তাঁদেরও নাম পাওয়া যাচ্ছে না। সেই আতঙ্কেই গত ২৯ অক্টোবর ক্ষিতীশ শর্মার স্ট্রোক হয় বলে দাবি পরিবারের।  কালনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু চিকিৎসককরা বলছেন মাস দেড়েকের জন্য পুরোপুরি বেড রেস্ট।

এখন ক্ষিতীশ শর্মা বাড়িতেই রয়েছেন। তাঁর পরিবার বলছে মাঝে মধ্যেই তিনি নাকি বলতেন ভোটার তালিকায় নাম নেই। কী হবে বুঝতে পারছেন না। এই নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। ক্ষিতীশ বাবুর কথায়, “আমার জ্ঞান  হওয়ার আগে বাবা মারা যান। ১৯৭৮ সালের আগে কালনা কলেজের পেছনে এক ভদ্রলোক আমাকে আর মাকে শিলিগুড়ি থেকে নিয়ে আসেন। সেই থেকে ওঁদের বাড়িতে । একটু বড় হওয়ার পর কাজ শুরু করি, গাড়ি চালানো শিখি। SIR নিয়ে অনেকে আমাকে বলছে তোর নাম নেই, কী হবে!”

মেয়ে রাইমা শর্মা বলছেন, “SIR নিয়ে চিন্তা করেন বাবার স্টড়োকটা হয় ২৯ ওক্টোবর। গাড়ি চালাচ্ছিল তখন। উনি চিন্তা করেন খুব যে কী হবে, আমাদের তাড়িয়ে দেবে। ২০০২ সালের ভোটার লিস্টে মায়ের নাম নেই জানি, বাবারটাও সম্ভবত নেই। এখন একটু হাঁটতে চলতে পারছে।

SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।  কেউ আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন। SIR আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কুলপি বিধানসভার ভোলা গ্রাম পঞ্চায়েতের কালিচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সাঁইথিয়া থেকেও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ক্রমেই রাজ্যে চওড়া হচ্ছে আতঙ্কে মৃত্যুর তালিকা।

NRC আতঙ্কে আগরপাড়ার পানিহাটিতে আত্মহত্যা করেছিলেন প্রদীপ কর। তিনি লিখে গিয়েছিলেন NRC আর SIR নিয়ে আতঙ্কিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে প্রদীপ করের নাম থাকলেও অন্য চার ভাই বোন NRC- এর আওতায় ছিল। এই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রৌঢ়কে। তাই শেষ পর্যন্ত, আত্মহননের পথই বেছে নেন তিনি।

তারপর দিনহাটার বাসিন্দা বছর ষাটেকের বৃদ্ধ খাইরুল শেখ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার জন্য খাইরুল আতঙ্কিত ছিলেন প্রথম থেকেই। বৃদ্ধের নাম খাইরুল শেখ, কিন্তু ভোটার তালিকায় নাম আসে খয়রু শেখ।। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলেন। ২৭ অক্টোবর সোমবার SIR ঘোষণা হওয়ার পর থেকেই খাইরুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তারপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

গত বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারের খয়েরবুনি গ্রামে ক্ষিতীশ মজুমদার নামে এক ৯৫ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির বাসিন্দা। মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে কাঁটা হয়ে ছিলেন তিনি। পুশ ব্যাকের ভয় পেতেন প্রবল। সে‘কথা বলতেনও সকলকে। প্রথমদিন থেকেই নথিপত্র নিয়ে চিন্তিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে ক্ষিতীশ মজুমদারের নাম ছিল না। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্প্রতি বারাকপুরেও কাকলী সরকার নামে এক মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা তিনি, বিয়ে হয়েছিল বারাকপুরে। তিনিও SIR নিয়ে চিন্তা করছিলেন। সেই কারণেই আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন কাকলী, এমনটাই দাবি পরিবার।  

ধনেখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকায় আশা সোরেন নামে ২৭ বছরের গৃহবধূ নিজে ও মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। মা-মেয়ে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার পর পরিবারের সদস্যরা দাবি করছেন এসআইআর আতঙ্কে আশা সোরেন এই ঘটনা ঘটিয়েছেন। শুক্রবার খড়দহতেও এক ব্যক্তি SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন। 

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা