আজ থেকে শুরু SIR, বাড়ি-বাড়ি BLO-রা, নিরাপত্তার দায়িত্ব জেলাশাসকের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে রাজ্যজুড়ে ক্রমেই চড়ছে পারদ। তারমধ্যেই বিহারের মতো পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তথা SIR। বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবেন বিএলওরা (BLO)। প্রত্যেকটি বাড়িতে বিএলও-দের দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক ভোটারের বাড়িতে তিনবার করে যাবেন তাঁরা। এনুমারেশন ফর্ম তাঁরা দিয়ে আসবেন বাড়িতে। ইতিমধ্যেই এনুমানেশন ফর্ম নির্দিষ্ট কেন্দ্র থেকে তুলেছেন বিএলওরা। বাংলা সহ দেশের ১২টি রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

জানা গিয়েছে, রাজ্যের প্রায় ৮১ হাজার বুথে বাড়ি বাড়ি যাবেন এই বিএলওরা। প্রথমে ফর্ম দিয়ে আসার পরে ফের ভোটারদের বাড়িতে গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন। ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই পর্ব। তারপরে ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।

বিএলওদের কিভাবে কাজ করতে হবে সেই নিয়ে প্রশিক্ষণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিএলওদের কি কি নিয়ম মেনে চলতে হবে তাও কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিএলওরা তিনবার একটি বাড়িতে যাবেন। সঙ্গে থাকবেন বিএলএরাও। তবে কোথাও বিএলএরা যেতে না পারলে বিএলওদের যেতে হবে। মঙ্গলবার সকাল থেকেই বিএলওদের দেখা গিয়েছে বাড়িতে বাড়িতে যেতে। সকাল থেকেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছেন। জানা গিয়েছে, কোনও বাড়িতে যদি তালা বন্ধ থাকে সেক্ষেত্রে বাড়িটির জিও ট্যাগিং করা ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। কিন্তু বন্ধ থাকার অজুহাতে কোন বাড়ি বাদ দেওয়া যাবে না। এক্ষেত্রে বিএলওদের কাজের রিয়েল টাইমে নজর রাখবে কমিশন।

বিএলওদের চিন্তা রয়েছে, স্কুলের কাজ করে কিভাবে সম্ভব এই কাজ করা। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই চিন্তায় তাঁরা। স্কুলের কাজ শেষ করে কীভাবে তাঁরা যাবেন ভোটারদের বাড়িতে বাড়িতে। উঠছে প্রশ্ন, কিন্তু মিলছে না উত্তর।

এনিউমারেশন ফর্মে লিখতে হবে জন্মতারিখ, আধার, ভোটার কার্ডের নম্বর, মোবাইল নম্বর, বাবা, মা, স্বামী, স্ত্রীর এপিক নম্বর। একই সঙ্গে ২০০২ সালের SIR-এ নাম থাকলে সেই তথ্য দিতে হবে। যদি বাবা, মা বা আত্মীয়ের নাম থাকে, সেই বিস্তারিত দিতে হবে।

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮