সিতাইয়েও জয়ী তৃণমূল, ১ লাখ ৩০ হাজার ভোটে জিতলেন সঙ্গীতা রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজবংশী ভোটার অধ্যুষিত সিতাইয়ে উপনির্বাচনে বিপুল ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। এক লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতেছেন তিনি। তৃণমূল প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪৩২ ভোট। আর সঙ্গীতা দেবীর প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩ লাখ ৫ হাজার ২৭৬ ভোট।  

২০২১ সালের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। স‍ৎ এবং স্বচ্ছ ভাবমূর্তির রাজনেতা হিসাবে পরিচিত জগদীশবাবুকে লোকসভা ভোটে কোচবিহার আসনে প্রার্থী করে ঘাসফুল শিবির। ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হন তিনি। সাংসদ হওয়ার কারণে সিতাইয়ের বিধায়ক পদে ইস্তফা দেন। উপনির্বাচনে তাঁর স্ত্রী সঙ্গীতা রায়কে প্রার্থী হিসাবে দাঁড় করায় রাজ্যের শাসকদল। যদিও তাঁর প্রার্থীপদ খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। যদিও সেই মামলা খারিজ করে দিয়েছিল কলকাতা উচ্চ আদালত।

পঞ্চায়েত সমিতির সভাপতি পদ ছেড়ে বিধানসভার ভোটে লড়ড়তে নামা সঙ্গীতা দেবী প্রথম দিন থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। শনিবার (২৩ নভেম্বর) সকালে ভোট গণনা শুরু হতেই এগিয়ে যেতে থাকেন। প্রতিটি রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত এক লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জেতেন। জয়ের পরেই আনন্দে কার্যত কেঁদে ফেলেন তৃণমূল প্রার্থী। সাংবাদিকদের প্ররতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।  ভোটাররা আমার উপরে যে আস্থা দেখিয়েছেন, তার জন্য তাঁদের কাছে কৃতজ্ঞ। সিতাইয়ের উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত করাই আমার কাছে বড় চ্যালেঞ্জ।’

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা