ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা বঙ্গ বিজেপিতে

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কার্যত বিপর্যয় যে ধেয়ে আসছে সেটা মেনেই নিচ্ছেন বঙ্গ বিজেপির নেতাদের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবি যে বদলে গিয়েছে সেটা প্রকাশ্যে না হলেও চার দেওয়ালের অন্দরে মেনেই নিচ্ছেন বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের একাংশ। একুশে যতটা সহজে জয় এসেছিল ধূপগুড়ির(Dhupguri) মাটিতে, এবার যে সেই জয় আর ওত সহজে আসবে না সেটা তাঁরা মেনেই নিচ্ছেন। একই সঙ্গে এটাও তাঁরা মানছেন, দলের রাজ্য নেতৃত্ব থেকে সাংসদ, বিধায়ক, মায় কেন্দ্রীয় নেতামন্ত্রীরাও বাংলার বুকে এসে যতই শাসক শিবিরকে আক্রমণ শানান না কেন, বাস্তবে তার কোনও প্রভাব বিজেপির ভোট ব্যাঙ্কের ওপর পড়ছে না। ধূপগুড়িতেও যে তা পড়বে না সেটাও তাঁরা মেনে নিচ্ছেন। কার্যত উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Bye Election) যে পদ্ম শিবিরে রীতিমত বিপর্যয় ডেকে আনতে চলেছে সেটাও তাঁরা মনে করছেন।

আরও পড়ুন বাংলার শিল্পোন্নয়নের অংশীদার হতে চাইছে Asian Development Bank

কেন বিপর্যয়ের আশঙ্কা? প্রধানত দলের সাংগঠনিক পরিস্থিতিই চিন্তায় রাখছে নেতৃত্বকে। একুশে ধূপগুড়ির মাটিতে জয় এসেছিল মূলত রাজবংশী ভোট এবং বাম শিবিরের ভোটে ভর দিয়ে। কিন্তু সেই রাজবংশী ভোট এখন ফের তৃণমূলমুখী হয়েছে। বাম ভোটও বাম ঝুলিতেই ফিরতে শুরু করে দিয়েছে। আর সেখানেই বিজেপি ঝুলি খালি হতে শুরু করে দিয়েছে। খালি ঝুলি দিয়ে যে ধূপগুড়ির উপনির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না সেটা বিলক্ষণ মানছেন বঙ্গ বিজেপির নেতাদের একাংশ। এমনকি তাঁরা এটাও মানছেন যে, দলীয় প্রার্থী নির্বাচনে জাতীয়তাবাদী আবেগ আদৌ কতটা কাজ করবে, তা নিয়েও দলের অন্দরেই সংশয় থাকছে।

আরও পড়ুন দক্ষিণের কাঁধে ভর দিয়ে ধূপগুড়ি জয়ের ছক তৃণমূলের

বঙ্গ বিজেপির নেতাদের আরও দাবি, ট্রেন্ড যদি ফলো করা যায়, তাহলে দেখা যাবে একুশের ভোটের পরে রাজ্যের প্রায় কোনও উপনির্বাচনেই বিজেপি জয়লাভ করতে পারেনি। তাছাড়া ২০২১ সালে ধূপগুড়িতে যা পরিস্থিতি ছিল, এখন তা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। ফলে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ের মুখ দেখা তো বহু দূরের ভাবনা, জামানতটুকুও রক্ষা পাবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে ঘুরছে। যদিও দলের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, প্রচারে কোনওরকম ফাঁক রাখা যাবে না। এমনকি এই উপনির্বাচনের ফল থেকে কোনওরকম রাজনৈতিক সমীকরণ খুঁজতে বারণ করা হয়েছে। বরং আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতিকেই পাখির চোখ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার