বিধায়কের বাড়ির সামনে খুন কুকুর ও পাখি! চাঞ্চল্য ধূপগুড়িতে

ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপুদ রায়ের বাড়ি সংলগ্ন অরবিন্দপল্লী এলাকায় খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে একের পর এক পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে পশুহত্যা নিয়ে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে বেশ কিছু পশুপ্রেমী সংগঠন। তবে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে একের পর এক পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল ধূপগুড়িতে। এই কাজ কি দুষ্কৃতীকারীদের? নাকি অন্য কিছু রয়েছে এর পেছনে তা নিয়ে পুলিশকে বিষদে তদন্ত করার অনুরোধ জানালেন বিধায়ক। কেননা এই মর্মান্তিক ঘটনা ঘটেছে খোদ বিধায়কের বাড়ির সামনেই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। শুধু কুকুরই নয়, মারা পড়েছে বেশ কিছু পাখি। মনে করা হচ্ছে কেউ বা কারা কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে খাবারে বিষ মিশিয়ে কুকুরদের কাহিয়েছিল যা খেয়ে তাঁরা মৃত্যুমুখে পতিত হয়। আবার সেই খাবার খেয়ে মারা পড়েছে কিছু পাখিও। এই ঘটনার জেরে পশুহত্যা নিয়ে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে বেশ কিছু পশুপ্রেমী সংগঠন। তবে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করেনি।

জানা গিয়েছে, শুক্রবার সকালে ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপুদ রায়ের বাড়ি সংলগ্ন অরবিন্দপল্লী এলাকা থেকে কয়েকটি পথ কুকুর ও বেশকিছু পাখির মৃতদেহ উদ্ধার হয়। এলাকার মানুষজন প্রথমে একটি কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে আরও তিনটি কুকুর এবং প্রচুর পরিমানে পাখির মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। মুহুর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ির পশুপ্রেমী সংগঠন অ্যানিমেল লার্ভাস। তাঁরা অসুস্থ কুকুরগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি মৃত কুকুর ও পাখির মৃতদেহ দেহগুলিকেও নিয়ে যায়। খবর যায় পুলিশের কাছেও। সম্প্রতি ধূপগুড়িতে দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে। এই কাজ তারা করেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

এদিনের ঘটনার জেরে বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় জানান, ‘আমাদের পাড়াতে ২০ থেকে ২৫টি কুকুরের দল আছে যারা রাতে এলাকা পাহারা দেয়। রাতের অন্ধকারে কে বা কারা খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে কুংগুলোকে খাইয়ে মেরে ফেলতে চেয়েছে। সেই খাবার পাখিরাও খেয়েছে। ফলে তারাও মারা গেছে। আমি পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি।’ অন্যদিকে পশুপ্রেমী সংগঠনের তরফে অনিকেত চক্রবর্তী জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অবলা প্রাণীদের রাতের অন্ধকারে খাবারের সঙ্গে কীটনাশক খাইয়ে মেরে ফেলার চক্রান্ত করেছে কেউ বা কারা। তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয়েছে পুলিশের কাছে।’ 

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার