দোলের আগে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোলের আনন্দে মেতে উঠছে গোটা বাংলার মানুষ। আর তাঁর আগেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় খেলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তিন শিশু। জানা গিয়েছে, খেলার সময় তারা আচমকাই মোবাইলের ব্যাটারির মতো কিছু একটা কুড়িয়ে পায়। এরপরেই সেটা নিয়ে খেলতে শুরু করলেই আচমকাই ভয়াবহ একটা শব্দ।

এই বিস্ফোরণের মত আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তাদের পরিবার। তারা এসে দেখে রক্তাক্ত অবস্থায় রয়েছে তিন শিশু। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত এক জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কলকাতার একটি হাসপাতালে  স্থানান্তরিত করা হয়েছে।  বাকি দুজনের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলের ব্যাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে।  এই পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আহত তিন শিশুর মধ্যে রয়েছে দুই ভাই। তারা হলেন বছর ৯-এর দেবজিৎ দত্ত , ৫ বছরের  সৌম্যজিৎ দত্ত এবং বছর ৬-এর পাপাই দত্ত। স্থানীয়রা জানিয়েছে, এই ঘটনার সময় পুরো এলাকা ঢেকে যায় বিস্ফোরণের কালো ধোঁয়ায়। তবে কি থেকে এই বিস্ফোরণের ঘটনা হয় তা এখন স্পষ্ট নয়।

  

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের